قُلْتُ لَمَّا غَابَ عَنِّي
আমি বললাম, যখন সে আমার থেকে অদৃশ্য হলো।
Bn
Bn
قُلْتُ لَمَّا غَابَ عَنِّي
نُورُ مَرَاكَ الْمَصُون
আমি বললাম যখন তোমার সুরক্ষিত সৌন্দর্যের আভা
আমার নিকট হতে লুক্কায়িত হলো,
شَفَّنِي وَاللَّهِ سُقْمٌ
فِيهِ قَدْ ذُقْتُ الْمَنُونَ
আল্লাহর কসম! এক ক্লেশ আমায় দগ্ধ করেছে
যাতে আমি সাক্ষাৎ মৃত্যুর স্বাদ পেয়েছি।
وَعُيُونِي مِنْ نَحِيبٍ
جَارِيَاتٌ كَالْعُيُون
আর ব্যথিত ক্রন্দনে মোর নয়নদ্বয়
প্রবহমান ঝরনার ন্যায় বারি বর্ষণ করছে।
وَجُفُونِي مَا كَفَاهَا
مَا جَرَى حَتَّى جَفُون
প্রবাহিত অশ্রুধারায় পলকদ্বয় তৃপ্ত হয়নি
যে পর্যন্ত না তারা নিজেরাই শুষ্ক হয়ে গেল।
هَامَ قَلْبِي زَادَ وَجْدِي
فَمَتَى وَصْلَكْ يَكُونُ
হৃদয়ে মোর প্রেম উথলায়, ব্যাকুলতা বাড়ে
তবে কবে আমাদের সেই মিলন ঘটবে?
غَابَ عَنْ عَيْنِي ضِيَاهَا
يَا قَمَرَ دَارِي الْعُيُون
দৃষ্টি হতে মোর জ্যোতি বিলীন হয়েছে
হে রূপসী চাঁদ, এই নয়ন দুটিতে প্রশান্তি দাও।