مَلَكَنِي هَوَاكُمْ عَذَّبَنِي
তোমার প্রেম আমাকে অধিকার করেছে, আমাকে দিয়েছে যন্ত্রণা।
Bn
الـلَّـهْ الـلَّـهْ الـلَّـهْ الـلَّـهْ يَـا مَـوْلَانَـا
لَا بُـدَّ مِـن فَـنَـاء الْـمُـلْـكُ يَـبْـقَـى لِـلَّـه
আল্লাহ, আল্লাহ, আল্লাহ, আল্লাহ, হে আমাদের মওলা!
বিলয় তো অনিবার্য; সকল সার্বভৌমত্ব কেবল আল্লাহরই তরে
مَـلَـكَـنِـي هَـوَاكُـمْ عَـذَّبَـنِـي
وَزَادَنِـي شَـوْقًا وَ قَـلَـقَا
আপনার প্রেম আমায় আচ্ছন্ন ও ব্যথিত করেছে
বাড়িয়ে দিয়েছে আমার ব্যাকুলতা ও হৃদয়ের অস্থিরতা
الـلَّـهْ الـلَّـهْ الـلَّـهْ الـلَّـهْ يَـا مَـوْلَانَـا
لَا بُـدَّ مِـن فَـنَـاء الْـمُـلْـكُ يَـبْـقَـى لِـلَّـه
আল্লাহ, আল্লাহ, আল্লাহ, আল্লাহ, হে আমাদের মওলা!
বিলয় তো অনিবার্য; সকল সার্বভৌমত্ব কেবল আল্লাহরই তরে
الْـنَّـوَى وَالْـبَـيْـنُ أَقْـلَـقَـنِـي
وَغَـشِـيَ الْـقَـلْـبُ وَ إِحْـتَـرَقَ
দূরত্ব ও বিচ্ছেদ আমার আত্মাকে ব্যাকুল করেছে
আর আমার হৃদয় মেঘাচ্ছন্ন হয়ে বিরহ-অনলে দগ্ধ হয়েছে
الـلَّـهْ الـلَّـهْ الـلَّـهْ الـلَّـهْ يَـا مَـوْلَانَـا
لَا بُـدَّ مِـن فَـنَـاء الْـمُـلْـكُ يَـبْـقَـى لِـلَّـه
আল্লাহ, আল্লাহ, আল্লাহ, আল্লাহ, হে আমাদের মওলা!
বিলয় তো অনিবার্য; সকল সার্বভৌমত্ব কেবল আল্লাহরই তরে
بِـثَـوْبِ رِضَـاكُـمْ كَـفِّـنُـونِـي
بِـبَـابِ حِمَاكُمْ أَلْـحِـدُونِـي
আপনার সন্তুষ্টির বসনে আমায় কাফন পরান
আর আপনারই দুয়ারের চৌকাঠে আমায় সমাহিত করুন
الـلَّـهْ الـلَّـهْ الـلَّـهْ الـلَّـهْ يَـا مَـوْلَانَـا
لَا بُـدَّ مِـن فَـنَـاء الْـمُـلْـكُ يَـبْـقَـى لِـلَّـه
আল্লাহ, আল্লাহ, আল্লাহ, আল্লাহ, হে আমাদের মওলা!
বিলয় তো অনিবার্য; সকল সার্বভৌমত্ব কেবল আল্লাহরই তরে
وَاكْـتُـبُـوا عَـلَى قَـبْـرِي وَرَقَـةْ
هَـذَا مُـحِـبٌّ قَـدِ احْـتَـرَقْ
আর আমার সমাধিলিপিতে একটি কথা লিখে দিন
"এই তো সেই প্রেমিক যে অনুরাগে দগ্ধ হয়েছে"