مَا مَعِي وَجَهْ قَابِل بِهْ سِوَى حُسُنْ ظَنِّي
তোমার প্রতি আমার সুধারণা ছাড়া তোমার সম্মুখীন হওয়ার মতো আমার আর কিছুই নেই।
Bn
مَا مَعِي وَجَهْ قَابِل بِهْ سِوَى حُسُنْ ظَنِّي
فِيكْ يَا رَبِّ فَارْحَمْنِي وَلَا تَمْتَحِنِّي
তোমার প্রতি আমার সুধারণা ব্যতীত তোমার সম্মুখীন হওয়ার মতো কিছুই নেই আমার কাছে
তাই হে আমার প্রতিপালক, আমার প্রতি রহম করো এবং আমাকে পরীক্ষায় ফেলো না
تُبْتْ يَا رَبِّ فَاقْبَلْ تَوْبَتِي وَاعْفُ عَنِّي
وَامْحُ ذَنْبِي وَسَامِحْ كُلَّ تَقْصِيرْ مِنِّي
হে প্রতিপালক, আমি তওবা করেছি, সুতরাং আমার তওবা কবুল করো ও আমায় ক্ষমা করো
আমার পাপ মুছে দাও এবং আমার সকল বিচ্যুতি মার্জনা করো
خِفِتْ مِنْ عَاقِبَةْ أَمْرِي فَجُدْ لِي بِأَمْنِي
مَحِضْ فَضْلٍ وَإِحْسَانٍ وَجُودٍ وَمَنِّ
আমি আমার পরিণামের ভয়ে ভীত, তাই আমায় নিরাপত্তা দান করো
কেবল তোমার অপার অনুগ্রহ, দয়া, বদান্যতা ও করুণার উছিলায়
آه مِنْ عَثْرَتِي يَا رَبِّ مِنْهَا أَقِلْنِي
زَادْ ذَنْبِي وَمِنْ كُثْرِ الْخَطَا حَارْ ذِهْنِي
হায় আমার প্রতিপালক! আমার এই স্খলন হতে আমায় টেনে তোলো
আমার পাপ বৃদ্ধি পেয়েছে এবং ভুলের আধিক্যে আমার বুদ্ধি আজ দিশেহারা
أَدْرِكْ أَدْرِكْ بِتَعْجِيلِ الْفَرَجْ وَانْتَقِدْنِي
وَاعْطِنِي عِلِمْ مِنْكَ يَا إِلَهِي لَدُنِّي
আমায় সাহায্য করো, আমায় সাহায্য করো, দ্রুত মুক্তি দিয়ে আমায় উদ্ধার করো
আর হে আমার ইলাহ, তোমার পক্ষ থেকে আমায় বিশেষ জ্ঞান দান করো
يَنْجَلِي بِهْ عَنِ الْقَلْبِ الْصَّدِى كُلَّ رَيْنِ
ياَ سَمِيعَ الْدُّعَاءْ سَلْكَ اسْتَجِبْ وَاسْتَمِعْنِي
যার মাধ্যমে অন্তর থেকে সকল মরিচা ও কালিমা দূর হয়ে যাবে
হে প্রার্থনা শ্রবণকারী, আমার দোয়া কবুল করো এবং আমার মিনতি শোনো
مَا لِي إِلَّا أَنْتَ مُعْطِي
مَا لِي إِلَّا أَنْتَ مُغْنِي
তুমি ছাড়া আমার কোনো দানকারী নেই
তুমি ছাড়া আমাকে অভাবমুক্ত করার কেউ নেই