بَحِبَّك وَ بَرِيْدَك
তোমাকে ভালোবাসি এবং তোমার জন্য ব্যাকুল
Bn
بَحِبَّك وَ بَرِيْدَك
وَاتْمَنَّى أَبُوس إِيدَك
ভালোবাসি তোমায় ও তোমারই আকাঙ্ক্ষা করি
তোমার বরকতময় হাতে চুম্বনের তামান্না করি
خَدَّامَك وَمُرِيدَك
يَا جَدَّ الْحَسَنَيْن
তোমারই খাদেম ও তোমারই মুরিদ আমি
হে হাসনাইনের মাতামহ
حَبِيْبِي مُحَمَّد
مَفِيشْ زَيُّه اتْنِين
আমার প্রাণপ্রিয় মুহাম্মদ
নেই তো তাঁর মতো অদ্বিতীয় কেউ
حُبُّه سَاكِن قَلْبِي
يَزِيد كُلِّ اتْنَيْنِ
তাঁর মহব্বত মোর অন্তরে বসত করে
আর প্রতি ক্ষণে তা কেবলই বৃদ্ধি পায়
جَمَالُه وَ دَلَالُه
مِتْغَطِي بْجَلَالُه
তাঁর রূপ-লাবণ্য ও মোহনীয় লাজ
তাঁরই গাম্ভীর্য ও মহিমায় আবৃত
وَتِقْعُد قْبَالُه
تُشُوفْهُم الِاتْنَيْن
যখন তুমি তাঁর সম্মুখে বসবে
তখন সেই উভয় বৈশিষ্ট্যকে একসাথে দেখতে পাবে
بَحِبَّك وَ بَرِيْدَك
وَاتْمَنَّى أَبُوس إِيدَك
ভালোবাসি তোমায় ও তোমারই আকাঙ্ক্ষা করি
তোমার বরকতময় হাতে চুম্বনের তামান্না করি
خَدَّامَك وَمُرِيدَك
يَا جَدَّ الْحَسَنَيْن
তোমারই খাদেম ও তোমারই মুরিদ আমি
হে হাসনাইনের মাতামহ
يَا أَجْمَل هَدِيَّة
مِنْ رَبِّ الْبَرِيَّة
হে অতি সুন্দর শ্রেষ্ঠ উপহার
নিখিল সৃষ্টির রবের পক্ষ হতে
لِكُلِّ الدُّنْيَا دِيَّا
يَا جَدَّ الْحَسَنَيْن
এই সমগ্র জগতবাসীর তরে প্রেরিত
হে হাসনাইনের মাতামহ
مَاهْوِنْتَ قَمَرْهَا
وَانْتَ اللِّي مُنَوِرْهَا
তুমিই তো এই পৃথিবীর পূর্ণিমা চাঁদ
তুমিই তো একে নূরে আলোকিত করো
وَمْفَتَاح اسَرَارْهَا
يَا جَدَّ الْحَسَنَيْن
আর সকল রহস্যের চাবিকাঠি তুমিই
হে হাসনাইনের মাতামহ
بَحِبَّك وَ بَرِيْدَك
وَاتْمَنَّى أَبُوس إِيدَك
ভালোবাসি তোমায় ও তোমারই আকাঙ্ক্ষা করি
তোমার বরকতময় হাতে চুম্বনের তামান্না করি
خَدَّامَك وَمُرِيدَك
يَا جَدَّ الْحَسَنَيْن
তোমারই খাদেম ও তোমারই মুরিদ আমি
হে হাসনাইনের মাতামহ
حَبِيبِي وَعْنَيَّا
أَحْمَد ضَيّ عْنَيَّا
হে মোর প্রিয় ও মোর নয়ন
আহমদ আমার দৃষ্টির জ্যোতি
أَنْتَ الْغَالِي عَلَيَّا
يَا جَدَّ الْحَسَنَيْن
তুমিই তো আমার নিকট অতি মূল্যবান
হে হাসনাইনের মাতামহ
وَبِنْتَك الْبَتُول
يَا عُيُونَ الرَّسُول
আর তোমার সেই পবিত্রা কন্যা বাতুল
হে রসূলের নয়নের পুত্তলি
نَرْجُو مِنْكُم قَبُول
يَا جَدَّ الْحَسَنَيْن
তোমাদের নিকট হতে কবুলিয়াতের আশা রাখি
হে হাসনাইনের মাতামহ
بَحِبَّك وَ بَرِيْدَك
وَاتْمَنَّى أَبُوس إِيدَك
ভালোবাসি তোমায় ও তোমারই আকাঙ্ক্ষা করি
তোমার বরকতময় হাতে চুম্বনের তামান্না করি
خَدَّامَك وَمُرِيدَك
يَا جَدَّ الْحَسَنَيْن
তোমারই খাদেম ও তোমারই মুরিদ আমি
হে হাসনাইনের মাতামহ
شُوفْتُه أَنِي قُصَادِي
اتْكَسَفْت أَنَادِي
যখন আমি তাঁকে সম্মুখে প্রত্যক্ষ করলাম
ভয়ে ও সম্ভ্রমে ডাকতে কুণ্ঠাবোধ করলাম
وِبْقَلْبِي سُهَادِي يَا جَدِّي
يَا جَدَّ الْحَسَنَيْن
হৃদয়ে মোর ব্যাকুলতা লয়ে হে মোর দাদাজান
হে হাসনাইনের মাতামহ
يِنْدَهْلِي وَاجِيلُه
يِفْرِشْلِي مَنْدِيلُه
তিনি আমায় ডাকেন আর আমি ছুটে যাই
তিনি মোর তরে স্বীয় বসন বিছিয়ে দেন
حَبِيبِي أَنَادِيلُه
يَا جَدَّ الْحَسَنَيْن
আপন প্রিয়তমকেই আমি সদা ডাকি
হে হাসনাইনের মাতামহ