صَفَتِ النَّظْرَهْ
স্বচ্ছ হলো দৃষ্টি
Bn
Bn
صَفَتِ النَّظْرَهْ طَابَتِ الْحَضْرَةْ
جَاءَتِ الْبُشْرَى لِأَهْل اللهِ
স্বচ্ছ হলো দৃষ্টি, মনোরম হলো এই পবিত্র আসর
সুসংবাদ এসেছে আল্লাহর প্রিয় বান্দাদের তরে
قَامُوْا سُكَارَى لِذِي الْبِشَارَه
جَعْلَوْا عِمَارَهْ شُكْراً لِلّهِ
সুসংবাদ শ্রবণে মাতালসম তারা গাত্রোত্থান করলো
আল্লাহর শুকরিয়ায় তারা এ মজলিশ আবাদ করলো
أَيُّهَا الْحَاضِرْ اُذْكُرْ وَذَاكِرْ
إِيَّاكَ تُنْكِرْ حَالَ أَهْلِ اللهِ
হে উপস্থিত সুধী! স্মরণ করুন ও স্মরণ করিয়ে দিন
সাবধান! আল্লাহর ওলিদের অবস্থাকে অস্বীকার করবেন না
فَسَلِّمْ لَهُمْ فِيمَا عَرَاهُمْ
وَاعْلَمْ أَنَّهُمْ غَابُوْا فِي اللهِ
তাদের ওপর যা আপতিত হয় তাতে সমর্পিত হোন
জেনে রাখুন তারা আল্লাহর স্মরণে বিলীন হয়ে গেছেন
فَالْوَجْدُ بِهِمْ دَاعِيْ يَدْعِيْهِمْ
يَطْرَأْ عَلَيْهِمْ فِيْ ذِكْرِ اللهِ
কেননা প্রেমাবেশ হলো এক আহ্বায়ক যা তাদের ডাকে
আল্লাহর জিকিরের মাঝে তা তাদের আচ্ছন্ন করে
وَمَنْ لَمْ يَجِدْ فَلْيَتَوَاجَدْ
قَصْداً يَتَعَرَّضْ لِفَضْلِ اللهِ
যার ভাবাবেশ ঘটে না সে যেন তা পাওয়ার প্রয়াস করে
সজ্ঞানে নিজেকে আল্লাহর অনুগ্রহের সকাশে মেলে ধরে
هَكَذَا قَالُوْا وَلِذَا مَالَوْا
وَلَقَدْ غَالُوْا فِي ذِكْرِ اللهِ
তারা এমনটিই বলেছিলেন আর তাই তারা দোদুল্যমান হলেন
এবং আল্লাহর জিকিরে তারা সকল লৌকিকতা ছাড়িয়ে গেলেন
حَتَّى قَدْ ظَنَّا مَنْ لَيْسَ مِنَّا
أَنَّا جُنِنَّا بِذِكْرِاللهِ
এমনকি যারা আমাদের পথের পথিক নয় তারা ধারণা করলো
যে আল্লাহর জিকিরে আমরা উন্মাদ হয়ে গেছি
هَنِيْئاً لَنَا ثُمَّ بُشْرَانَا
إِنْ كَانَ لَنَا حُمْقٌ فِي اللهِ
ধন্য আমরা আর আমাদের তরে সুসংবাদ
যদি আমাদের এই 'উন্মাদনা' হয় কেবল আল্লাহরই তরে