مَا لِلنِّيَاقِ إِذَا حَدَا جَمَّالُهَا
উষ্ট্রীদের কী হয়েছে যখন তাদের চালক গান ধরে?
Bn
مَا لِلنِّيَاقِ إِذَا حَدَا جَمَّالُهَا
تَدَعُ الْعَنَاءَ وَلَا تَمَلُّ مَلَالَهَا
উষ্ট্রীগণের কী হলো যখন তাদের চালক গীত গায়?
তারা ক্লান্তি বিসর্জন দেয় আর পথশ্রমে হয় না অবসন্ন
وَتَرَىٰ لَهَا فِي السَّيْرِ جِدًّا وَاضِحًا
شَوْقًا تَمُدُّ يَمِينَهَا وَشِمَالَهَا
তাদের চলনে তুমি এক স্পষ্ট সংকল্প প্রত্যক্ষ করো,
ব্যাকুলতায় তারা ডানে ও বামে মস্তক প্রসারিত করে
وَتَبَاشَرَتْ لَمَّا أَتَتْ بَدْرًا رَأَتْ
نُورَ النَّبِيِّ الْهَاشِمِيِّ بَدَا لَهَا
বদরে পৌঁছে তারা হর্ষিত হলো যখন দেখল,
হাশেমি নবীর নূর তাদের তরে প্রকাশিত হয়েছে
غَنِّ لَهَا يَا سَعْدُ بِاسْمِ مُحَمَّدٍ
فَلَعَلَّهَا تُصْغِي لِمَنْ غَنَّىٰ لَهَا
হে সাদ! মুহাম্মাদ (সা.)-এর নামে তাদের তরে গাও,
হয়তো তারা তার প্রতি কর্ণপাত করবে যে তাদের তরে সংগীত গায়