رَبِّي خَلَقْ طَه مِنْ نُورْ
আমার রব নূর থেকে ত্বহাকে সৃষ্টি করেছেন।
Bn
رَبِّي خَلَقْ طَه مِنْ نُورْ فِيهْ اِحْتِرَامْ
نَادَاهُ أَقْبِلْ يَامُخْتَارْ أَنْتَ اْلأَمِينْ
আমার প্রতিপালক ত্ব-হাকে নূর থেকে সৃষ্টি করেছেন এবং সম্মানে বিভূষিত করেছেন
তিনি তাঁকে আহ্বান করলেন, "হে মনোনীত! এগিয়ে এসো, তুমিই আল-আমিন।"
لَمَّاارْتَقَى الْبَيْتَ الْمَعْمُورْ صَلّى إِمَامْ
وَقَدْ دَنَا مِنْ رَبِّهِ الْبَاهِي الْجَلِيلْ
যখন তিনি বায়তুল মামুরে আরোহণ করে ইমামতি করলেন
তখন তিনি তাঁর জ্যোতির্ময় ও মহিমান্বিত রবের সান্নিধ্যে উপনীত হলেন।
إِنْ رُمْتَ أَنْ تَحْظى بِالْحُورْ يَوْمَ الْزِّحَامْ
صَلِّى عَلَى بَاهِي اْلأَنْوَارْ عَيْنِ الْيَقِينْ
হাশরের সেই জনসমুদ্রে যদি তুমি জান্নাতের হুরদের সান্নিধ্য পেতে চাও
তবে তুমি সেই জ্যোতিসমূহের আভা ও ধ্রুব সত্যের আধারের ওপর দরুদ পাঠ করো।