يَا جَمَالَ النَّبِيِّ يَا حَنَانَ النَّبِيِ
O Beauty of the Prophet, O Compassion of the Prophet
Bn
يَا جَمَالَ النَّبِيِّ
يَا حَنَانَ النَّبِيِ
হে নবীর অনুপম সৌন্দর্য
হে নবীর অপার করুণা
وَاللَّهِ الْعَظِيمِ يَا نَاسُ
مَا لِينَا غَيْرُ النَّبِيِ
মহান আল্লাহর শপথ হে মানবজাতি
নবী বিনে আমাদের আর কেহ নাই
مَا لِينَا غَيْرُهْ هُوَ
سَاكِن فِي الْقَلْبِ جُوَّة
তিনি ব্যতীত আমাদের আর কেহ নাই
তিনি অন্তরের গহীনে বিরাজমান
دَهْ حَبِيبي وَرُوحُي هُوَ
وَضَمَّنِي سَيِّدُنَا النَّبِي
তিনিই আমার প্রিয়তম ও আমার প্রাণ
আমাদের সায়্যিদ নবী আমাকে আলিঙ্গন করেছেন
مَا لِينَا غَيْرُهُ ثانِي
طَرْفُهْ أَكْحَلُ رَبَّانِي
আমাদের তরে তিনি ছাড়া দ্বিতীয় কেহ নাই
তাঁর নয়ন যুগল কুদরতি সুরমায় সজ্জিত
أَبْلَجُ وَرْدِيُّ الْوَجَانِ
حَبِيبُنَا سَيِّدُنَا النَّبِي
উজ্জ্বল চেহারা আর রক্তিম কপোলে
আমাদের প্রিয়তম, আমাদের সায়্যিদ নবী
مَا لِينَا غَيْرُ الرَّسُولِ
جَمَالُهُ يَسْبِي الْعُقُولَ
রসূল বিনে আমাদের আর কেহ নাই
তাঁর রূপ-মাধুর্য জ্ঞান ও মন হরণ করে
نَظْرَةً يَا أَبَا الْبَتُولِ
جُدْ بِزَوْرَةٍ يَا نَبِي
এক নজর করুণা করুন হে বাতুলের পিতা
দিদার দানে ধন্য করুন হে নবী
كَفُّكَ يَا طَهَ طَاهِرُ
ذِكْرُكَ سِرُّ الْبَشَايِرِ
হে ত্বহা, আপনার হস্ত মোবারক পবিত্র
আপনার জিকির হলো শুভবার্তার রহস্য
يَا جَابِرَ لِلْخَوَاطِرِ
اجْبُرْنَا يَا سَيِّدَنَا النَّبِي
হে ভগ্ন হৃদয়ের সান্ত্বনাদাতা
আমাদের ব্যথা দূর করুন হে আমাদের সায়্যিদ নবী
نُورُ الْمُصْطَفَى أَحْمَدُ
نُورٌ أَزَلِيٌّ سَرْمَدُ
মুস্তফা আহমদের নূর
এক অনাদি ও চিরন্তন জ্যোতি
أَوَّلُ مَا رَبِّي أَوْجَدَ
نُورُكَ يَا سَيِّدَنَا النَّبِي
আমার প্রভু সর্বপ্রথম যা সৃষ্টি করেছেন
তা হলো আপনার নূর, হে আমাদের সায়্যিদ নবী