بِفَاطِمَةْ قَدْ صَفَا حَالِي
ফাতেমার উসিলায় আমার হাল পবিত্র হয়েছে।
Bn
Bn
بِفَاطِمَةْ قَدْ صَفَا حَالِي وَنِلْتُ الْمَرَامْ
بِضْعَة مُحَمَّدْ حَبِيبِ اللهْ خَيْرِ الْأَنَامْ
ফাতিমার অসিলায় আমার অবস্থা নির্মল হয়েছে এবং আমি পৌঁছেছি অভীষ্ট লক্ষ্যে
তিনি মুহাম্মাদ (সা.)-এর এক অংশ, আল্লাহর প্রিয়তম এবং সৃষ্টির সেরা
أَعْلَى لَهَا اللهْ قَدْراً فِي الْعُلَا وَالْمَقَامْ
نِعْمَ الْبَتُولْ الْرَّضِيَّةْ نُورْ كُلِّ الْظَّلَامْ
আল্লাহ তাঁর মর্যাদা ও স্থানকে সর্বোচ্চ শিখরে তুলেছেন
সেই পবিত্রময়ী ও সন্তুষ্টা কতই না উত্তম, যিনি সকল আঁধারের এক আলোকবর্তিকা
أُمِّ الْحَسَنْ وَالْحُسَيْنْ أَهْلِ الْمَرْقَى الْعِظَامْ
لَهُمْ عَطَايَا مِنَ الْمَوْلَى كِبَارٌ جِسَامْ
মহান মাকামের অধিকারী হাসান ও হুসাইনের মহীয়সী জননী
তাঁদের জন্য রয়েছে রব্বুল আলামীনের পক্ষ থেকে মহান ও বিশাল সব দান
هُمْ سَادَةَ أَهْلِ الْجِنَانِ الْعَالِيَةْ يَا غُلَامْ
مَنْ حَبَّهُمْ صِدِقْ بَا يِسْكُنْ بِدَارِ الْسَّلَامْ
হে যুবক! তাঁরাই উচ্চ জান্নাতের অধিপতি
যে কেউ তাঁদের সত্য অন্তরে ভালোবাসবে, সে শান্তির আলয়ে বসবাস করবে
وَمَنْ تَعَلَّقْ بِهِمْ يَظْفَرْ بِنَيْلِ الْمَرَامْ
أَكْرَمْتِ يَا بِضْعَةَ أَحْمَدْ فَانْعَمِي بِالْتَّمَامْ
আর যে তাঁদের সাথে নিজেকে জুড়ে দেবে, সে তার সকল অভিপ্রায় লাভ করবে
হে আহমদের অংশ! আপনি অতি মহানুভব, তাই আপনার অনুগ্রহ পূর্ণ করুন
وَامْنَحِي عَبْدَكُمْ فِي الْقُرْبْ أَعْلَى وِسَامْ
نَقُومْ بِحَمِلْ الْرَّيَاتِ الْهُدَ أَحْسَنْ قِيَامْ
আর আপনার এই গোলামকে নৈকট্যের সর্বোচ্চ সম্মানে ভূষিত করুন
যেন আমরা হিদায়াতের পতাকা সর্বোত্তমভাবে সমুন্নত রাখতে পারি
تَعُمْ دَعْوَتُهْ فِي الْأَكْوَانْ كُلِّ الْأَنَامْ
نِلْبَسْ خِلَعْ إِرْثْ مَا يَصِفْ سَنَاهَا كَلَامْ
যেন তাঁর দাওয়াত সারা বিশ্বের সকল মানুষের মাঝে ছড়িয়ে পড়ে
আর আমরা নবুওয়াতের উত্তরাধিকারের এমন পোশাকে সজ্জ্বিত হই যার প্রভা অনির্বচনীয়
يَا نُورْ قَلْبِي وَيَا أُمِّي عَلَيْكِ الْسَّلَامْ
فِي كُلِّ حَالٍ وَشَأْنٍ كُلِّ لَحْظَةْ دَوَامْ
হে আমার অন্তরের নূর এবং আমার মহীয়সী জননী, আপনার ওপর সালাম
প্রতিটি অবস্থায়, প্রতিটি কাজে এবং প্রতিটি মুহূর্তে অবিরাম
عَلَيْكِ صَلَّى إِلَهِي مَعَ أَبِيكِ الْإِمَامْ
إِمَامْ كُلِّ الْوَرَى فِي كُلِّ خَاصٍّ وَعَامْ
আল্লাহ আপনার ও আপনার ইমাম পিতার ওপর রহমত বর্ষণ করুন
যিনি খাস ও আম, সমগ্র মাখলুকাতের ইমাম
الْشَّافِعِ الْمُبْتَغَ يَوْمَ الْلِّقَاءْ وَالْزَّهَامْ
يَوْمِ الْمَلَائِكْ تُنَادِي جَمِعْ كُلِّ الْأَنَامْ
হাশরের ভিড়ে সাক্ষাতের দিনে তিনিই সেই কাম্য সুপারিশকারী
যেদিন ফেরেশতারা সমবেত সকল মানবজাতিকে ডেকে বলবে—
غُضُّوا أَبْصَارَكُمْ تَمُرْ بِنْتِ الْنَّبِيِ بِالْسَّلَامْ
وَنَكِّسُوا رُؤُوسَكُمْ مَا أَعْظَمَهْ وَاللهْ مَقَامْ
"তোমাদের দৃষ্টি নত করো, কারণ নবীর কন্যা পরম শান্তিতে পার হয়ে যাচ্ছেন
আর তোমাদের শির অবনত করো"—আল্লাহর কসম, কতই না মহান এই মাকাম!
تِذَكَرِينِي مَعَكِ أَعْبُرْ وَمَنْ لَهُ ذِمَامْ
حَاشَاكِ يَا أُمَّنَا تِنْسِينْ هَذَا الْغُلَامْ
আমাকে স্মরণ রাখবেন যেন আপনার সাথে ও আপনার আশ্রয়ে পার হতে পারি
হে আমাদের জননী! কক্ষনো কি সম্ভব যে আপনি আপনার এই গোলামকে ভুলে যাবেন?
مَحْسُوبَكُمْ يَرْتَجِيهْ مِنْكُمْ بِهِ الْإِهْتِمَامْ
أَنْتُمْ مَرَامُهْ وَمَقْصُودُهْ وَنِعْمَ الْمَرَامْ
আপনার এই অনুগত আপনার বিশেষ নজরের প্রত্যাশা রাখে
আপনিই তার লক্ষ্য ও উদ্দেশ্য, আর এটি কতই না শ্রেষ্ঠ এক তামান্না!
يَا بِنْتَ طه فُؤَادِي فِي مَحَبَّتِكْ هَامْ
وَاللهْ أَنْتُمْ مُرَادِي فِي الْدُّنَا وَالْقِيَامْ
হে ত্বহা (সা.)-এর নন্দিনী! আপনার ভালোবাসায় আমার হৃদয় আজ বিভোর
আল্লাহর কসম! দুনিয়া ও কিয়ামতে আপনিই আমার পরম আরাধনা
وَمَا أَنَا إِلَّا بِكُمْ يَا سَادَتِي يَا كِرَامْ
عَلَيْكِ مَعَ وَالِدِكْ أَزْكَى الْصَّلَاةْ وَالسَّلَامْ
হে আমার মহান মনিবগণ! আপনাদের উসিলা ছাড়া আমার কোনো অস্তিত্ব নেই
আপনার ও আপনার পিতা-মাতার ওপর বর্ষিত হোক পবিত্রতম সালাত ও সালাম
وَأَهْلِ الْكِسَاءْ وَأَهْلِ بَيْتِهْ عَالِيِّينَ الْمَقَامْ
وَالْصَّحْبْ أَجْمَعْ وَمَنْ عَلَى هُدَاهْ اِسْتَقَامْ
আর আহলে কিসা ও উচ্চ মাকামের অধিকারী আহলে বায়তের ওপর
এবং সকল সাহাবী ও হিদায়াতের ওপর অটল ব্যক্তিবর্গের ওপর রহমত বর্ষিত হোক