لَمْ يَخْلُقِ الرَّحْمَنُ مِثْلَ مُحَمَّدٍ
রহমান মুহাম্মদের মতো কাউকে সৃষ্টি করেননি।
Bn
Bn
لَمْ يَخْلُقِ الرَّحْمَنُ مِثْلَ مُحَمَّدٍ
بَيْنَ الْوَرَى بَشَراً عَلَى الْإِطْلَاقِ
পরম করুণাময় সৃষ্টি করেননি মুহাম্মদের সমতূল্য কোনো জন
নিখিল বিশ্বের মানবকুলে তিনি নিরঙ্কুশ অনন্য সৃজন
كَلَّا وَلَا عَرَفَ الْخَلَائِقُ قَدْرَهُ
مَا فَوْقَهُ حَقّاً سِوَى الْخَلَّاقِ
কক্ষনো নয়, সৃষ্টিজগত বুঝেনি তাঁর মর্যাদার প্রকৃত সীমানা
খালিক্ব ব্যতীত তাঁর ঊর্ধ্বে সত্যই নেই কোনো সত্তার মাকাম
مَاذَا أَقُولُ بِوَصْفِهِ وَمَدِيحِهِ
وَسَنَاهُ دَوْماً بَاهِرُ الْإِشْرَاقِ
কী বা কবো আমি তাঁর বর্ণনা আর স্তুতির গীতিতে
যাঁর নূর সতত উদ্ভাসিত হয় বিস্ময়কর দ্যুতিতে
وَهُوَ الَّذِي لِلْخَلْقِ أُرْسِلَ رَحْمَةً
وَأَتَى يُتَمِّمُ مَكَارِمَ الْأَخْلَاقِ
তিনিই তো সেই জন, যিনি নিখিল বিশ্বের তরে রহমত রূপে প্রেরিত
এসেছেন তিনি চরিত্রের শ্রেষ্ঠত্বকে করতে পূর্ণতা মণ্ডিত