فَيَا نَفَحَاتِ اللهِ يَا عَطَفَاتِهِ
O Divine Breaths of Allah, O His Affections
Bn
فَيَا نَفَحَاتِ اللهِ يَا عَطَفَاتِهِ
وَيَا جَذَبَاتِ الْحَقِّ جُودِي بِزَوْرَةِ
হে আল্লাহর রহমতের সমীরণ, হে তাঁর অনুকম্পা
হে হকের আকর্ষণসমূহ, কৃপা করো এক শুভ দর্শনে
وَيَا نَظَرَاتِ اللّهِ يَا لَحَظَاتِهِ
وَيَا نَسَمَاتِ اللُّطْفِ أُمِّى بِهَبَّةِ
হে আল্লাহর করুণাদৃষ্টি, হে তাঁর কৃপাকটাক্ষ
হে লতিফের মৃদু বাতাস, আসো কোনো শ্রেষ্ঠ দানে
وَيَا غَارَةَ الرَّحْمَانِ جُدِّىْ بِسُرْعَةِ
إِلَيْنَا وَحُلِّى عَقْدَ كُلِّ مُلِمَّةِ
হে রাহমানের সাহায্য, দ্রুত ধাবিত হও
আমাদের দিকে এবং উন্মোচন করো সকল বিপদের গ্রন্থি
وَيَا رَحْمَةَ الرَّبِّ الرَّحِيْمِ تَوَجَّهِىْ
وَأَحْيِىْ بِرُوْحِ الفَضْلِ كُلَّ رَمِيْمَةِ
হে পরম দয়ালু প্রতিপালকের রহমত, মনোনিবেশ করো
এবং অনুগ্রহের রুহ দ্বারা পুনর্জীবিত করো প্রতিটি জীর্ণ প্রাণকে
وَيَاكُلَّ أَبْوَابِ الْقَبُولِ تَفَتَّحِىْ
فَإِنَّ مَطَايَا الْقَصْدِ نَحْوَكَ أَمَّتِ
হে কবুলিয়তের সকল দুয়ার, উন্মুক্ত হও
নিশ্চয়ই সংকল্পের সওয়ারীসমূহ তোমার পানেই ধাবমান
وَيَاسُحُبَ الْجُوْدِ الْإِلَهِيِّ أَمْطِرِىْ
فَإِنَّ أَكُفَّ الْمَحْلِ تِلْقَاكِ مُدَّتِ
হে খোদায়ী দানশীলতার মেঘমালা, তুমি বর্ষিত হও
কেননা দুর্ভিক্ষের শূন্য হাত তোমার দিকেই প্রসারিত
بِحُرْمَةِ هَادِيْنَا وَمُحْيِيْ قُلُوْبِنَا
وَمُرْشِدِنَا نَهْجَ الطَّرِيْقِ الْقَوِيْمَةِ
আমাদের পথপ্রদর্শক ও হৃদয়ের পুনর্জীবিতকারীর সম্মানে
যিনি সঠিক ও সুদৃঢ় পথের দিশারী ও মুরশিদ
دَعَانَا إِلَى حَقٍّ بِحَقٍّ مُنَزَّلٍ
عَلَيْهِ مِنَ الرَّحْمَانِ أَفْضَلَ دَعْوَةِ
তিনি হকের মাধ্যমে আমাদের হকের দিকে ডেকেছেন
রাহমানের পক্ষ থেকে তাঁর ওপর অবতীর্ণ শ্রেষ্ঠ আহ্বান
أَجَبْنَا قَبِلْنَا مُذْعِنِيْنَ لِأَمْرِهِ
سَمِعْنَا أَطَعْنَا عَنْ هُدىً وَبَصِيْرَةِ
আমরা সাড়া দিয়েছি ও গ্রহণ করেছি তাঁর আদেশের অনুগত হয়ে
আমরা শুনেছি ও মেনেছি হিদায়াত ও অন্তর্দৃষ্টির সাথে
فَيَارَبِّ ثَبِّتْنَا عَلَى الْحَقِّ وَالْهُدَى
وَيَارَبِّ اِقْبِضْنَا عَلَى خَيْرِ مِلَّةِ
হে রব, আমাদের সত্য ও হিদায়াতের ওপর অবিচল রাখো
হে রব, আমাদের সর্বোত্তম মিল্লাতের ওপর মৃত্যু দান করো
وَعُمَّ أُصُوْلاً وَالْفُرُوْعَ بِرَحْمَةٍ
وَأَهْلاً وَأَصْحَاباً وَكُلَّ قَرَابَةِ
রহমতের চাদরে আবৃত করো আমাদের মূল ও শাখাগুলোকে
এবং পরিবার, সঙ্গী ও সকল আত্মীয়-স্বজনকে
وَسَائِرِ أَهْلِ الدِّيْنِ مِنْ كُلِّ مُسْلِمٍ
أَقَامَ لَكَ التَّوْحِيْدَ مِنْ غَيْرِ رِيْبَةِ
এবং সেই সব ধর্মপ্রাণ প্রতিটি মুসলমানকে
যারা কোনো সংশয় ছাড়াই তোমার তাওহীদ প্রতিষ্ঠা করেছে
وَصَلِّ وَسَلِّمْ دَائِمَ الدَّهْرِ سَرْمَداً
عَلَى خَيْرِ مَبْعُوْثٍ إِلَى خَيْرِ أُمَّةِ
দরুদ ও সালাম বর্ষণ করো অনন্তকাল ধরে সর্বদা
শ্রেষ্ঠ উম্মতের প্রতি প্রেরিত শ্রেষ্ঠ রাসূলের ওপর
مُحَمَّدٍ الْمَخْصُوْصِ مِنْكَ بِفَضْلِكَ
الْعَظِيْمِ وَإِنْزَالِ الْكِتَابِ وَحِكْمَةِ
মুহাম্মদ (সা.), যাঁকে তুমি তোমার মহান দয়ায় বৈশিষ্ট্যমন্ডিত করেছ
কিতাব ও হিকমত অবতীর্ণ করার মাধ্যমে