رَبِّي لَهُ الْأَسْمَاءُ الْحُسْنَى
আমার রবের রয়েছে সুন্দরতম নামসমূহ
Bn
رَبِّي لَهُ الْأَسْمَاءُ الْحُسْنَى
تُسَبِّحْ لَهُ الْأكْوَانْ
আমার প্রতিপালক, সকল সুন্দর নাম তো কেবল তাঁরই
সমগ্র সৃষ্টিজগত তাঁরই মহিমা ঘোষণা করে
إِلَيْهِ يَرْجِعُ كُلُّ أَمْرٍ
كُلُّ زَمَانٍ وَكُلَّ مَكَانْ
প্রতিটি বিষয় তাঁরই সমীপে ফিরে যায়
প্রতিটি যুগে এবং প্রতিটি স্থানে
إِذَا دَعَوْتْ فَادْعُ الْإِلَهْ
وَإِنِ اسْتَجَرْتَ فَلُذْ بِاللَّهْ
যখনই ডাকবে, সেই একমাত্র উপাস্যকেই ডেকো
আর আশ্রয় প্রার্থনা করলে আল্লাহর দিকেই ফেরো
مَا لَنَا مَوْلًى سِوَاهْ
عَفُوٌّ كَرِيمٌ وَرَحْمَانْ
তিনি ছাড়া আমাদের কোনো রক্ষাকর্তা নেই
তিনি অতি ক্ষমাশীল, মহানুভব এবং পরম দয়ালু
رَبِّي لَهُ الْأَسْمَاءُ الْحُسْنَى
تُسَبِّحْ لَهُ الْأكْوَانْ
আমার প্রতিপালক, সকল সুন্দর নাম তো কেবল তাঁরই
সমগ্র সৃষ্টিজগত তাঁরই মহিমা ঘোষণা করে
إِلَيْهِ يَرْجِعُ كُلُّ أَمْرٍ
كُلُّ زَمَانٍ وَكُلَّ مَكَانْ
প্রতিটি বিষয় তাঁরই সমীপে ফিরে যায়
প্রতিটি যুগে এবং প্রতিটি স্থানে
اتَّقِ اللَّهْ وَلَهُ اِصْبِرْ
فَالْصَّبْرُ فِي الْعُقْبَى حَمِيدْ
আল্লাহকে ভয় করো এবং তাঁরই সন্তুষ্টির জন্য ধৈর্য ধরো
কারণ ধৈর্যের পরিণাম অত্যন্ত প্রশংসনীয়
وَتَزَوَّدْ عِلْمًا وَبَيَانًا
مِنَ الْسُّنَّةِ وَالْقُرْآنْ
আর জ্ঞান ও বোধের পাথেয় সঞ্চয় করো
যা সুন্নাহ এবং কুরআন থেকে আহরিত