مَا مَدَّ لِخَيْرِ الْخَلْقِ يَدَا
Extend Your Hand
Bn
الله الله الله الله الله الله
لَا إِلَٰهَ إِلَّا ٱللَّٰهْ
আল্লাহু আল্লাহু আল্লাহু আল্লাহু আল্লাহু আল্লাহু
লা ইলাহা ইল্লাল্লাহু
مَا مَدَّ لِخَيْرِ الْخَلْقِ يَدَا
أَحَدٌ إِلَّا وَبِهِ سَعِدَا
সৃষ্টির শ্রেষ্ঠের পানে হাত বাড়ায়নি
এমন কেউ, যে তাঁর উসিলায় ধন্য হয়নি
فَلِذَاكَ مَدَدْتُ إِلَيْهِ يَدِي
وَبِذَلِكَ كُنْتُ مِنَ الْسُّعَدَا
তাই তো আমি তাঁর দিকে বাড়িয়েছি হাত
আর এভাবেই হয়েছি আমি সৌভাগ্যবানদের অন্তর্ভুক্ত
بَابٌ لِلَّهِ سَمَا وَعَلَا
شَرَفاً وَامْتَازَ بِكُلِّ عُلَا
আল্লাহর এক সুউচ্চ ও মহান তোরণ
সম্মানে শ্রেষ্ঠ আর সকল মহিমায় অনন্য
وَالْكُلُّ بِدَعْوَتِهِ اتَّصَلَا
بِاللهِ وَحَازَ بِهِ الْمَدَدَا
তাঁরই আহ্বানে সকলে হয়েছে যুক্ত
আল্লাহর সাথে, আর পেয়েছে তাঁরই মাধ্যমে মদদ
إِنِّي فِي الْعُسْرِ وَفِي الْيُسْرِ
بِحِمَاهُ أَلُوذُ مَدَى الْعُمْرِ
নিশ্চয়ই আমি সংকটে ও স্বাচ্ছন্দ্যে
আজীবন নিই তাঁর আশ্রয়েরই শরণ
وَأَقُولُ أَغِثْنِي يَا ذُخْرِي
وَأَنِلْنِي مِنْ كَفَّيْكَ نَدَا
আর ডাকি, আমায় উদ্ধার করুন হে মোর সম্বল
আপনার দু'হাত হতে দান করুন আমায় করুণার বারি
وَعَلَيْنَا تَعَطَّفْ يَا أَمَلِي
بِشِفَاءِ الْقَلْبِ مِنَ الْعِلَلِ
আমাদের প্রতি সদয় হোন হে আমার আশা
হৃদয়ের সকল ব্যাধি হতে আরোগ্য দিয়ে
أَيَكُونُ مُحِبُّكَ فِي وَجَلٍ
وَبِجَاهِكَ لَا أَخْشَى أَحَدَا
আপনার প্রেমিক কি থাকতে পারে শঙ্কায়?
আপনার সম্মানের উসিলায় কাউকে ভয় করি না আমি
لَا أَرْجُو غَيْرَكَ إِنْ جَارَا
دَهْرِي وَعَدِمْتُ الْأَنْصَارَا
আপনি ভিন্ন অন্য কারও আশা রাখি না, যদি কাল হয় প্রতিকূল
আর আমি হই সহায়হীন নিঃস্ব
بِحَيَاتِكَ أَلْقِ الأَنْظَارَا
كَرَماً يَا أَفْضَلَ مَنْ سَجَدَا
আপনার জীবনের দোহাই, এক নজর কৃপা দৃষ্টি দিন
হে সিজদাকারীদের মধ্যে শ্রেষ্ঠতম মহানুভব
أَنْتَ الْمُخْتَارُ مِنَ القِدَمِ
يَا خَيْرَ شَفِيعٍ فِي الأُمَمِ
আপনিই অনাদিকাল হতে মনোনীত
হে সকল উম্মতের মাঝে শ্রেষ্ঠ সুপারিশকারী
وَبِنُورِكَ مِنْ بَعْدِ الْعَدَمِ
وَجْهُ الْتَّكْوِينِ زَهَا وَبَدَا
আর আপনার নূরেই অস্তিত্বহীনতার পর
সৃষ্টির অবয়ব হয়েছে উদ্ভাসিত ও প্রকাশিত
وَصَلَاةُ اللهِ بِلَا حَصْرِ
لَكَ تُهْدَى يَا سَامِي الْقَدْرِ
আর আল্লাহর অগণিত সালাত ও দরুদ
আপনার প্রতি নিবেদিত হোক হে মহান মর্যাদাবান
وَالْآلِ مَعَ الْصَّحْبِ الْغُرِّ
مَا حَادِي الْعِيسِ نَشَا وَصَدَى
এবং আপনার পরিবার ও উজ্জ্বল সাথীদের ওপর
যতক্ষণ উষ্ট্রচালক মরু-গীতি গেয়ে চলে ও প্রতিধ্বনি জাগে