رَقَّتْ عَيْنَايَ شَوْقًا
My Eyes Wept with Longing
Bn
Bn
السَّلَامُ عَلَيْكَ يَا رَسُولَ الله
السَّلَامُ عَلَيْكَ يَا حَبِيبِي
আপনার ওপর শান্তি বর্ষিত হোক হে আল্লাহর রাসূল
আপনার ওপর শান্তি বর্ষিত হোক হে আমার প্রিয়তম
يَا نَبِيَّ اللهِ يَا رَسُولَ الله
হে আল্লাহর নবী, হে আল্লাহর রাসূল
رَقَّتْ عَيْنَايَ شَوْقًا
وَلِطَيْبَةَ ذَرَفَتْ عِشْقًا
আকুতিতে আমার আঁখিদ্বয় সিক্ত হলো
আর তাইবার তরে প্রেমের অশ্রু বিসর্জন দিল
فَأَتَيْتُ إِلَى حَبِيبِي
فَاهْدَأْ يَا قَلْبُ وَرِفْقًا
ছুটে এলাম তাই মোর প্রিয়তমের কাছে
হে হৃদয়, শান্ত হও আর নম্রতা অবলম্বন করো
صَلِّ عَلَى مُحَمَّدْ
মুহাম্মদ (সা.)-এর ওপর দরুদ ও সালাম বর্ষণ করো
السَّلَامُ عَلَيْكَ يَا رَسُولَ الله
السَّلَامُ عَلَيْكَ يَا حَبِيبِي
আপনার ওপর শান্তি বর্ষিত হোক হে আল্লাহর রাসূল
আপনার ওপর শান্তি বর্ষিত হোক হে আমার প্রিয়তম
يَا نَبِيَّ اللهِ يَا رَسُولَ الله
হে আল্লাহর নবী, হে আল্লাহর রাসূল
قَلْبٌ بِالْحَقِّ تَعَلَّقْ
وَبِغَارِ حِرَاءَ تَأَلَّقْ
এক হৃদয় যা পরম সত্যের সাথে সংলগ্ন ছিল
আর হেরা গুহায় তা জ্যোতির্ময় হয়ে উঠেছিল
يَبْكِي يَسْأَلُ خَالِقَهُ
فَأَتَاهُ الْوَحْيُ فَأَشْرَقْ
ক্রন্দনরত অবস্থায় তিনি তাঁর স্রষ্টার কাছে চাইছিলেন
অতঃপর ওহী এলো এবং চারদিক উদ্ভাসিত হলো
ٱقْرَأْ ٱقْرَأْ يَا مُحَمَّدْ
পাঠ করুন! পাঠ করুন হে মুহাম্মদ
السَّلَامُ عَلَيْكَ يَا رَسُولَ الله
السَّلَامُ عَلَيْكَ يَا حَبِيبِي
আপনার ওপর শান্তি বর্ষিত হোক হে আল্লাহর রাসূল
আপনার ওপর শান্তি বর্ষিত হোক হে আমার প্রিয়তম
يَا نَبِيَّ اللهِ يَا رَسُولَ الله
হে আল্লাহর নবী, হে আল্লাহর রাসূল
يَا طَيْبَةُ جِئْتُكِ صَبَّا
لِرَسُولِ اللهِ مُحِبَّا
হে তাইবা, প্রেমাসক্ত হয়ে আমি তোমার দ্বারে এসেছি
আল্লাহর রাসূলের এক একনিষ্ঠ প্রেমিক হিসেবে
بِالرَّوْضَةِ سَكَنَتْ رُوحِي
وَجِوَارَ الْهَادِي مُحَمَّدْ
রওজা শরীফে আমার আত্মা খুঁজে পেল তার বসতি
পথপ্রদর্শক মুহাম্মদ (সা.)-এর পরম সান্নিধ্যে