صَلَّى اللَّهْ عَلَيْكَ يَا نُور
Blessings Of Allah Be Upon You, O Light
Bn
صَلَّى اللَّهْ عَلَيْكَ يَا نُور
يَا نُوْرَ كُلِّ الْمَنَازِلْ
আল্লাহর দরুদ আপনার ওপর হে নূর
হে সকল মঞ্জিলের জ্যোতি
يَا خَيْرَ مَنْ فِي الْمَنَازِلْ
হে সকল মঞ্জিলের মাঝে শ্রেষ্ঠতম
يَا رَسُوْلَ اللٰهِ أَنْتَ
أَنْتَ الْنُّوْرُ الْمُتَشَكِّلْ
ওহে আল্লাহর রাসূল, আপনিই
আপনিই সেই রূপধারী নূর
نُورٌ عَلَى نُورٍ جِئْتَ
بِهِ الْقُرْآنُ تَنَزَّلْ
নূরের ওপর নূর হয়ে আপনি এসেছেন
যার সাথে কুরআন নাযিল হয়েছে
مِشْكَاةً نُوْراً وَزَيْتَا
ضِيَاءً جِئْتَ مُعْتَدِلْ
এক দীপাধার, নূর ও প্রদীপ-তৈল
সুষম এক উজ্জ্বলতা নিয়ে আপনি এসেছেন
لَا يَكُوْنُ الْكَوْنُ حَتَّى
يَظْهَرْ بِكَ مُتَجَمِّلْ
এই মহাবিশ্ব অস্তিত্বই পেত না যতক্ষণ না
আপনার মাধ্যমে তা সুশোভিত হয়ে প্রকাশ পায়
أَنْتَ فِي الْآثَارِ قُلْتَ
ذَا الْكَوْنُ مِنْكَ تَمَثَّلْ
আপনি হাদীসের বর্ণনায় বলেছেন
এই মহাবিশ্ব আপনার থেকেই রূপ পেয়েছে
مِنْ حَضْرَةِ الْقُدْسِ جِئْتَ
وَأَنْتَ فِيهَا لَمْ تَزَلْ
পবিত্র সান্নিধ্য থেকে আপনি এসেছেন
অথচ আপনি সর্বদা সেখানেই ছিলেন
كُنْتَ قَبْلَ الْكَوْنِ كُنْتَ
وَالأَبَدُ مِثْلُ الأَزَلْ
সৃষ্টির পূর্বেও আপনি বিদ্যমান ছিলেন
আপনার তরে অনন্তকাল অনাদিকাালেরই মতো
مُطْلَقاً كُنْتَ فَصِرْتَا
بِالْقُيُوْدِ مُتَجَمِّلْ
আপনি ছিলেন অসীম ও মুক্ত, অতঃপর হলেন
পার্থিব অবয়বে সুশোভিত
لَيْسَ فِي الْوُجُودِ الْبَتَّةْ
إِلَّا الْنُّورُ قُلْتُ أَجَلْ
এই অস্তিত্বের মাঝে আর কিছুই নেই
কেবল সেই নূর ছাড়া, আমি বললাম 'হ্যাঁ'
بَدَا مِنَ الْغَيْبِ بَغْتَةْ
مِنْ أَعْلَى الْعُلَا تَنَزَّلْ
অদৃশ্য জগত থেকে অকস্মাৎ তা প্রকাশ পেল
সর্বোচ্চ শিখর থেকে তা অবতীর্ণ হলো
يَا رَسُوْلَ اللهِ حُزْتَا
فَضْلَ الْفَضْلِ وَالْفَضَائِلْ
ওহে আল্লাহর রাসূল, আপনি লাভ করেছেন
শ্রেষ্ঠত্বের সারাংশ ও সকল মহিমা
يَا رَسُولَ اللَّهِ دُمْتَ
وَدُمْتُ لَكَ مُمَتَّثِلْ
ওহে আল্লাহর রাসূল, আপনি চিরকাল থাকুন
আর আমি যেন আপনার আজ্ঞাবহ হয়ে থাকি
فَالْعَلَاوِيِ يَرْجُو حَتَّى
يَبْلُغْ بِرِضَاكَ الأَمَلْ
তাই আল-আলাওয়ী এই আশা রাখে যেন
আপনার সন্তুষ্টিতে সে অভীষ্ট লক্ষ্যে পৌঁছায়
يَا رَسُوْلَ اللهِ أَنْتَ
أَنْتَ الْنُّوْرُ الْمُتَشَكِّلْ
ওহে আল্লাহর রাসূল, আপনিই
আপনিই সেই রূপধারী নূর