عَطْفَةً يَا جِيرَةَ ٱلْعَلَمِ
হে পবিত্র ধামের প্রতিবেশীগণ, একটু করুণার দৃষ্টি
Bn
Bn
عَطْفَةً يَا جِيرَةَ ٱلْعَلَمِ
يَا أُهَيْلَ ٱلْجُودِ وَٱلْكَرَمِ
হে মর্যদাপূর্ণ নিশানার প্রতিবেশীগণ, একটু অনুকম্পা বর্ষণ করো
হে মহানুভবতা ও বদান্যতার অধিকারীবৃন্দ
نَحْنُ جِيرَانٌ بِذَا ٱلْحَرَمِ
حَرَمِ ٱلْإِحْسَانِ وَٱلْحَسَنِ
আমরা এই পবিত্র হারামের প্রতিবেশী
যা অনুগ্রহ ও কল্যাণের পুণ্যভূমি
نَحْنُ مِنْ قَوْمٍ بِهِ سَكَنُوا
وَبِهِ مِنْ خَوْفِهِمْ أَمِنُوا
আমরা সেই কওম যারা এখানে বসবাস করেছে
এবং এর বরকতে নিজেদের ভয় থেকে নিরাপত্তা পেয়েছে
وَبِآيَاتِ ٱلْقُرَانِ عُنُوا
فَٱتَّئِدْ فِينَا أَخَا ٱلْوَهَنِ
যারা কুরআনের আয়াতসমূহ নিয়ে নিমগ্ন থেকেছে
অতএব হে দুর্বলতার ভাই, আমাদের প্রতি নম্র হও
نَعْرِفُ الْبَطْحَا وَتَعْرِفُنَا
وَالصَّفَا وَالْبَيْتُ يَأْلَفُنَا
আমরা বাতহা উপত্যকাকে চিনি এবং সেও আমাদের চেনে
সাফা এবং বায়তুল্লাহ আমাদের সাথে সুপরিচিত
وَلَنَا الْمُعْلَا وَخَيْفُ مِنَى
فَاعْلَمَنْ هَذَا وَكُنْ وَكُنِ
জান্নাতুল মুয়াল্লা ও মিনার খাইফ আমাদেরই অংশ
তাই এটি নিশ্চিতভাবে জেনে নাও
وَلَنَا خَيْرُ الْأَنَامِ أَبُ
وَعَلِيُّ الْمُرْتَضَى حَسَبُ
কুল-মাখলুকাতের শ্রেষ্ঠ সত্তা আমাদের আদিপিতা
আর আলী আল-মুরতাজা আমাদের আভিজাত্যের উৎস
وَإِلَى السِّبْطَيْنِ نَنْتَسِبُ
نَسَبًا مَا فِيهِ مِنْ دَخَنِ
আমরা (রাসূলের) দুই নাতির বংশধর
এমন এক বংশধারা যা সকল কলুষতা থেকে মুক্ত
كَمْ إِمَامٍ بَعْدَهُ خَلَفُوا
مِنْهُ سَادَاتٌ بِذَا عُرِفُوا
তাঁর পরে কত ইমাম স্থলাভিষিক্ত হয়েছেন
তাঁরা এমন সব নেতা যারা এই বিশেষত্বেই পরিচিত
وَبِهَذَا الْوَصْفِ قَدْ وُصِفُوا
مِنْ قَدِيمِ الدَّهْرِ وَالزَّمَنِ
এবং এই গুণেই তাঁদের গুণান্বিত করা হয়েছে
অনাদিকাল থেকে বর্তমান সময় পর্যন্ত
مِثْلِ زَيْنِ الْعَابِدِينَ عَلِي
وَابْنِهِ الْبَاقِرِ خَيْرِ وَلِي
যেমন আলী জয়নুল আবেদিন
এবং তাঁর পুত্র আল-বাকির, যিনি শ্রেষ্ঠ অলি
وَالْإِمَامِ الصَّادِقِ الْحَفِلِ
وَعَلِيٍّ ذِي الْعُلَا الْيَقِنِ
এবং ইমাম জাফর আস-সাদিক, যিনি প্রশংসনীয় গুণের অধিকারী
এবং আলী, যিনি সুউচ্চ নিশ্চিত বিশ্বাসের অধিকারী
فَهُمُ الْقَوْمُ الَّذِينَ هُدُوْا
وَبِفَضْلِ اللهِ قَدْ سَعِدُوا
তাঁরা সেই কওম যারা সঠিক পথপ্রাপ্ত হয়েছে
এবং আল্লাহর অনুগ্রহে পরম সৌভাগ্য লাভ করেছে
وَلِغَيْرِ اللهِ مَا قَصَدُوا
وَمَعَ الْقُرْآنِ فِي قَرَنِ
আল্লাহ ছাড়া অন্য কিছুই তাঁরা কামনা করেননি
এবং সর্বদা আল-কুরআনের সাথে ওতপ্রোতভাবে জড়িত ছিলেন
أَهْلُ بَيْتِ الْمُصْطَفَى الطُّهْرِ
هُمْ أَمَانُ الْأَرْضِ فَادَّكِرِ
মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র আহলে বাইত
তাঁরাই যমীনের নিরাপত্তা, এটি স্মরণে রেখো
شُبِّهُوا بِالْأَنْجُمِ الزُّهْرِ
مِثْلَ مَا قَدْ جَاءَ فِي السُّنَنِ
তাঁদের উজ্জ্বল নক্ষত্রের সাথে তুলনা করা হয়েছে
যেমনটি হাদীস শরীফে বর্ণিত হয়েছে
وسَفِنٌ لِلنَّجَاةِ إِذَا
خِفْتَ مِنْ طُوفَانِ كُلِّ أَذَى
তাঁরা মুক্তির তরী, যখন তুমি
সকল অনিষ্টের প্লাবনের ভয় করবে
فَانْجُ فِيهَا لَا تَكُونُ كَذَا
وَاعْتَصِمْ بِاللهِ وَاسْتَعِنِ
সেই তরণীতে আরোহণ করো, বিমুখ হয়ো না
এবং আল্লাহকে মজবুতভাবে আঁকড়ে ধরো ও তাঁর সাহায্য চাও
رَبِّ فَانْفَعْنَا بِبَرْكَتِهِمْ
وَاهْدِنَا الحُسْنَى بِحُرْمَتِهِمْ
হে আমার রব! তাঁদের বরকতে আমাদের উপকৃত করো
এবং তাঁদের সম্মানে আমাদের কল্যাণের পথে পরিচালিত করো
وَأَمِتْنَا فِي طَرِيقَتِهِمْ
وَمُعَافَاةٍ مِنَ الفِتَنِ
আর তাঁদেরই তরিকায় আমাদের মৃত্যু দান করো
এবং ফিতনা থেকে নিরাপত্তা ও মুক্তি দান করো
ثُمَّ لَا تَغْتَرَّ بِالنَّسَبِ
لَا وَلَا تَقْنَعْ بِــكَانَ أَبِي
অতঃপর নিজ বংশমর্যাদা নিয়ে প্রলুব্ধ হয়ো না
আর "আমার পিতা এমন ছিলেন" বলে পরিতৃপ্ত থেকো না
وَاتَّبِعْ فِي الهَدْيِ خَيْرَ نَبِي
أَحْمَدَ الهَادِي إِلَى السُّنَنِ
বরং হেদায়েতের পথে শ্রেষ্ঠ নবীর অনুসরণ করো
আহমদ (সা.), যিনি সুন্নাহর দিকে পথপ্রদর্শক
فَهُوَ خَتْمٌ لِلنَّبِيِّينَا
وَإِمَامٌ لِلْمُطِيعِينَا
কেননা তিনি নবীকুলের সমাপ্তিকারী
এবং অনুগত বান্দাদের ইমাম
وَلِساَنٌ لِلْمُجِيبِينَا
يَوْمَ نُودُوا خَيْرَ مُؤْتَمَنِ
তিনি উত্তর প্রদানকারীদের মুখপত্র
হাশরের ময়দানে তিনি শ্রেষ্ঠ নির্ভরযোগ্য সাহায্যকারী
صَلَوَاتُ اللهِ ذِي الكَرَمِ
تَتَغَشَّى المُصْطَفَى العَلَمِ
মহান দাতা আল্লাহর দরুদ ও রহমত
মহান হেদায়েতের নিশান মুস্তাফা (সা.)-কে আবৃত করুক
مَا سَرَى رَكْبٌ إِلَى الحَرَمِ
وَصَبَا صَبٌّ إِلَى سَكَنِ
যতক্ষণ কাফেলা হারামের দিকে যাত্রা করবে
এবং প্রেমিক তার প্রিয় আলয়ের জন্য ব্যাকুল হবে
وَعَلَى آلِ النَّبِيِّ الكُرَمَا
وَعَلَى أَصْحَابِهِ العُلَمَا
আর বর্ষিত হোক নবীর সম্মানিত পরিবারের ওপর
এবং তাঁর জ্ঞানী সাহাবীগণের ওপর
وَعَلَى أَتْبَاعِهِ الحُكَمَا
وَأُولِي الأَلْبَابِ وَالفِطَنِ
এবং তাঁর প্রজ্ঞাবান অনুসারীদের ওপর
যারা বুদ্ধিমান ও সূক্ষ্ম অন্তর্দৃষ্টির অধিকারী