صَلَاةُ الْبَدْرِيَّة
সালাতুল বদরীয়াহ
Bn
Bn
صَلَاةُ اللّٰه سَلَامُ اللّٰه
عَلَىٰ طٰهٰ رَسُولِ اللّٰه
আল্লাহর করুণা ও আল্লাহর শান্তি
বর্ষিত হোক ত্বহা, আল্লাহর রাসূলের প্রতি
صَلَاةُ اللّٰه سَلَامُ الله
عَلَىٰ يٰسٓ حَبِيبِ الله
আল্লাহর করুণা ও আল্লাহর শান্তি
বর্ষিত হোক ইয়াসিন, আল্লাহর প্রিয়জনের প্রতি
تَوَسَّلْنَا بِبِسْمِ الله
وَبِالْهَادِي رَسُولِ الله
আমরা অসিলা প্রার্থনা করি আল্লাহর নামে
আর পথপ্রদর্শক আল্লাহর রাসূলের মাধ্যমে
وَكُلِّ مُجَاهِدٍ لِلّٰه
بِأَهْلِ الْبَدْرِ يَا الله
আর আল্লাহর পথে সংগ্রামরত সকল মুজাহিদের মাধ্যমে
হে আল্লাহ, বদরবাসীদের অসিলায়!
إِلَهِي سَلِّمِ الْأُمَّةْ
مِنَ الْآفَاتِ وَالنِّقْمَةْ
হে প্রভু, এই উম্মতকে নিরাপদ রাখুন
সকল বিপদ-আপদ ও বিপর্যয় থেকে
وَمِنْ هَمٍّ وَمِنْ غُمَّةْ
بِأَهْلِ الْبَدْرِ يَا الله
এবং সকল দুশ্চিন্তা ও বিষণ্ণতা থেকে
হে আল্লাহ, বদরবাসীদের অসিলায়!
إِلَهِي نَجِّنَا وَاكْشِفْ
جَمِيعَ أَذِيَّةٍ وَاصْرِفْ
হে প্রভু, আমাদের উদ্ধার করুন ও মোচন করুন
যাবতীয় কষ্ট থেকে এবং দূর করে দিন
مَكَائِدَ الْعِدَا وَالْطُفْ
بِأَهْلِ الْبَدْرِ يَا الله
শত্রুদের সকল ষড়যন্ত্র এবং অনুগ্রহ করুন
হে আল্লাহ, বদরবাসীদের অসিলায়!
إِلَهِي نَفِّسِ الْكُرَبَا
مِنَ الْعَاصِينَ وَالْعَطْبَا
হে প্রভু, আমাদের সকল সংকট দূর করুন
যা অবাধ্য ও পাপিষ্ঠদের কারণে সৃষ্ট
وَكُلِّ بَلِيَّةٍ وَوَبَا
بِأَهْلِ الْبَدْرِ يَا الله
এবং সকল মুসিবত ও মহামারি থেকে
হে আল্লাহ, বদরবাসীদের অসিলায়!
فَكَمْ مِنْ رَحْمَةٍ حَصَلَتْ
وَكَمْ مِنْ ذِلَّةٍ فَصَلَتْ
কত রহমতই না এর মাধ্যমে অর্জিত হয়েছে
আর কত লাঞ্ছনাই না এড়ানো গেছে
وَكَمْ مِنْ نِعْمَةٍ وَصَلَتْ
بِأَهْلِ الْبَدْرِ يَا الله
আর কত অনুগ্রহই না দান করা হয়েছে
হে আল্লাহ, বদরবাসীদের অসিলায়!
وَكَمْ أَغْنَيْتَ ذَا الْعُمْرِ
وَكَمْ أَوْلَيْتَ ذَا الْفَقْرِ
আপনি কত বৃদ্ধকেই না সচ্ছল করেছেন
আর কত নিঃস্বকেই না দান করেছেন
وَكَمْ عَافَيْتَ ذَا الْوِزْرِ
بِأَهْلِ الْبَدْرِ يَا الله
আর কত অপরাধীকে আপনি ক্ষমা ও সুস্থতা দিয়েছেন
হে আল্লাহ, বদরবাসীদের অসিলায়!
لَقَدْ ضَاقَتْ عَلَى الْقَلْبِ
جَمِيعَ الْاَرْضِ مَعَ رَحْبِ
নিশ্চয়ই এই সমগ্র পৃথিবী তার বিশালতা সত্ত্বেও
আমাদের হৃদয়ের ওপর সংকীর্ণ হয়ে এসেছে
فَانْجُ مِنَ الْبَلَا الصَّعْبِ
بِأَهْلِ الْبَدْرِ يَا الله
সুতরাং এই কঠিন বিপদ থেকে আমাদের রক্ষা করুন
হে আল্লাহ, বদরবাসীদের অসিলায়!
أَتَيْنَا طَالِبِي الرِّفْقِ
وَجُلِّ الْخَيْرِ وَالسَّعْدِ
আমরা এসেছি আপনার দয়া ও করুণা প্রার্থনা করতে
আর পূর্ণ কল্যাণ ও সৌভাগ্যের তরে
فَوَسِّعْ مِنْحَةَ الْأَيْدِي
بِأَهْلِ الْبَدْرِ يَا الله
অতএব আমাদের প্রতি আপনার দানের হাত প্রশস্ত করুন
হে আল্লাহ, বদরবাসীদের অসিলায়!
فَلَا تَرْدُدْ مَعَ الْخَيْبَةْ
بَلِ اجْعَلْنَا عَلَى الطَّيْبَةْ
আমাদের নিরাশ করে ফিরিয়ে দেবেন না
বরং আমাদের পবিত্রতা ও কল্যাণের অধিকারী করুন
أَيَا ذَا الْعِزِّ وَالْهَيْبَةْ
بِأَهْلِ الْبَدْرِ يَا الله
হে পরম সম্মান ও মহিমার অধিপতি
হে আল্লাহ, বদরবাসীদের অসিলায়!
وَإِنْ تَرْدُدْ فَمَنْ نَأْتِي
بِنَيْلِ جَمِيعِ حَاجَاتِي
আর যদি আপনি আমাদের ফিরিয়ে দেন, তবে কার কাছে যাবো
আমাদের সকল প্রয়োজন পূরণের তরে
أَيَا جَالِي الْمُلِمَّاتِ
بِأَهْلِ الْبَدْرِ يَا الله
হে সকল মহাবিপদ দূরকারী
হে আল্লাহ, বদরবাসীদের অসিলায়!
إِلَهِي أَغْفِرْ وَأَكْرِمْنَا
بِنَيْلِ مَطَالِبٍ مِنَّا
হে প্রভু, আমাদের ক্ষমা করুন ও সম্মানিত করুন
আমাদের সকল প্রার্থনা কবুল করে
وَدَفْعِ مَسَاءَةٍ عَنَّا
بِأَهْلِ الْبَدْرِ يَا اَللّٰه
আর আমাদের থেকে সকল মন্দ ও অনিষ্ট দূর করুন
হে আল্লাহ, বদরবাসীদের অসিলায়!
إِلَهِي أَنْتَ ذُو لُطْفٍ
وَ ذُو فَضْلٍ وَ ذُو عَطْفٍ
হে প্রভু, আপনিই পরম করুণাময়
আপনিই অনুগ্রহ ও মমতার আধার
وَكَمْ مِنْ كُرْبَةٍ تَنْفِي
بِأَهْلِ الْبَدْرِ يَا اَللّٰه
আর আপনি কতই না দুঃখ ও কষ্ট দূর করে দিয়েছেন
হে আল্লাহ, বদরবাসীদের অসিলায়!
وَصَلِّ عَلَى النَّبِي الْبَرِّ
بِلَا عَدٍّ وَلَا حَصْرٍ
আর রহমত বর্ষণ করুন সেই পুণ্যবান নবীর প্রতি
নিরন্তর, অগণিত ও অসীম ধারায়
وَآلِ سَادَةٍ غُرٍّ
بِأَهْلِ الْبَدْرِ يَا اَللّٰه
আর তাঁর সকল সম্মানিত বংশধরদের প্রতি
হে আল্লাহ, বদরবাসীদের অসিলায়!