حُبُّ الْحُسَيْنْ
হুসাইনের ভালোবাসা
Bn
حُبُّ الْحُسَيْنْ وَسِيلَةُ الْسُّعَدَاءِ
وَضِيَاؤُهُ قَدْ عَمَّ فِي الْأَرْجَاءِ
হুসাইনের প্রতি ভালোবাসা হলো পরম সৌভাগ্যের মাধ্যম
আর তাঁর জ্যোতি আজ পরিব্যাপ্ত হয়েছে সকল দিগন্তে
سِبْطٌ تَفَرَّعَ مِنْهُ نَسْلُ الْمُصْطَفَى
وَأَضَاءَ مِصْرْ بِوَجْهِهِ الْوَضَّاءِ
তিনি সেই দৌহিত্র যাঁর মাধ্যমে মোস্তফার বংশধারা বিকশিত হয়েছে
আর আপন জ্যোতির্ময় বদনে আলোকিত করেছেন মিশরকে
فَهُوَ الْكَرِيمْ اِبْنُ الْكَرِيمْ
وَجَدُّهُ خَيْرُ الْأَنَامْ وَسَيِّدُ الْشُّفَعَاءِ
কেননা তিনি সেই মহান যিনি মহানেরই সন্তান
যাঁর পিতামহ সৃষ্টির শ্রেষ্ঠ এবং সুপারিশকারীদের শিরোমণি