يَا أَجْمَلَ الْأَنْبِيَاء
Oh Most Beautiful of Prophets
Bn
يَا أَجْمَلَ الْأَنْبِيَاء
يَا أَكْمَلَ الْأَصْفِيَاء
হে নবীকুলের পরম সুন্দর,
হে মনোনীতদের মাঝে সবচাইতে পূর্ণ।
يَا خَاتَمَ الرُّسْلِ مَا
أَحْلَاكَ فِي قَلْبِي
হে রাসূলদের মোহর, আপনি
আমার হৃদয়ে কতই না মিষ্ট!
يَا ذَا الَّذِي نُسْخَةُ
الْأَكْوَانِ فِيْكَ مَطْوِيَّ
হে সেই সত্তা যাঁতে মহাবিশ্বের সকল নকশা
সংকুচিত ও সংহিত।
عَطِيَّةٌ أَزَلِيَّة
এক অনাদি ও চিরন্তন উপহার,
أَنْتَ الَّذِي أُعْطِيتَ
الشَّفَاعَةَ الْوَافِيَّة
আপনিই সেইজন যাঁকে প্রদান করা হয়েছে
পূর্ণাঙ্গ শাফায়াত (সুপারিশ)।
وَ الْخَلْقُ حِينَئِذٍ
يَلْتَمِسُونَ الْأَنْبِيَاءْ
আর সৃষ্টির সকল জীব যখন
নবীদের অন্বেষণ করবে।
ثُمَّ يُقَالُ لِلْأَنَامْ
قَدْ نِلْتُمُ الْأُمْنِيَّة
অতঃপর মানবজাতিকে বলা হবে:
"তোমরা তোমাদের আকাঙ্ক্ষা লাভ করেছ—
أَلَا اقْصِدُوْا مُحَمَّدًا
بَابَ الْإِلَهِ الْعَالِيَ
তবে চলো মুহাম্মাদের পানে,
যিনি সুউচ্চ রবের দ্বার।"
آيَاتُهُ شَافِيَة
তাঁর নিদর্শনসমূহ নিরাময়কারী,
وَهُوَ الْمُعَدُّ لَهَا
وَ ذُوَ الْثَنَاءِ الْوَافِيَ
আর তিনিই তাদের জন্য প্রস্তুতকৃত,
এবং তিনিই সেই পূর্ণ প্রশংসার অধিকারী।
ثُمَّ يُنَادِي سَاجِدًا
يَا رَبِّ جُدْ رَاضِيَـا
অতঃপর সিজদাবনত হয়ে তিনি ডাকবেন:
"হে আমার রব, দয়া করুন ও সন্তুষ্ট হোন!"
يُنَادِي اشْفَعْ يَا حَبِيْبِ
يَا صَفْوَةَ الْأَصْفِيَاءْ
ঘোষণা হবে: "সুপারিশ করুন হে প্রিয়তম!
হে মনোনীতদের মাঝে শ্রেষ্ঠতম,"
وَسَلْ تُعْطَى مَا تَرُوْم
وَلَا تَدَعْ عَاصِيَا
"চান, যা চান তাই দেওয়া হবে
আর কোন পাপিষ্ঠকে পেছনে ফেলে রাখবেন না।"
يَا صَفْوَةَ الْأَصْفِيَاءْ
হে মনোনীতদের মাঝে শ্রেষ্ঠতম,
صَلُّوْا عَلَى مَنْ عَلَا
فَوْقَ السَّمَا رَاقِيَا
দরূদ পাঠ করো তাঁর ওপর যিনি
আকাশমন্ডলীর ঊর্ধ্বে আরোহণ করেছেন।
هذَا حَبِيْبٌ غَدًا
عَنَّا العَنَـا مَـاحِيَا
তিনিই সেই প্রিয়তম যিনি আগামী কাল
আমাদের থেকে সকল ক্লেশ মুছে দেবেন।
يَا رَبَّنَا عَطَّفْ عَلَيْنَا
قَلْبَهُ الزَّاكِيَا
হে আমাদের প্রতিপালক, আমাদের প্রতি ফিরিয়ে দিন
তাঁর পবিত্র হৃদয়ের মমত্ববোধ।
وَاخْتِمْ لَنَا خِتَامَ مِسْكٍ
يَا مُجِيْبَ الدَّاعِيَا
আর কস্তুরীর সুগন্ধে আমাদের সমাপ্তি ঘটান,
হে প্রার্থনা কবুলকারী।
بِالْأَسْرَارِ الذَّاتِـيـــة
সত্তাগত সকল নিগূঢ় রহস্যের উসিলায়।