هَذَا الْمَقَامُ الَّذِي لَاذَتْ بِهِ الْأُمَمُ
এই সেই মাকাম যাতে জাতিসমূহ আশ্রয় নিয়েছে।
Bn
هَذَا الْمَقَامُ الَّذِي لَاذَتْ بِهِ الْأُمَمُ
وَأَذْعَنَتْ لِعُلَاهُ الْعُرْبُ وَالْعَجَمُ
এই সেই উচ্চ মাকাম যেখানে জাতিসমূহ আশ্রয় নিয়েছে
এবং তাঁর শ্রেষ্ঠত্বের কাছে অবনত হয়েছে আরব ও অনারব।
هَذَا مَقَامُ رَسُولِ اللَّهْ أَكْرَمُ مَنْ
جَاءَتْهُ مِنْ رَبِّهِ الْأَحْكَامُ وَالْحِكَمُ
এই তো আল্লাহর রাসুলের মাকাম, তিনি সর্বশ্রেষ্ঠ সেই সত্তা
যাঁর কাছে রবের পক্ষ হতে এসেছে বিধান ও হিকমত।
هَذَا مُحَمَّدُ الْهَادِي الَّذِي مُحِيَتْ
عَنَّا بِنُورِ هُدَاهُ الْظُّلْمُ وَ الْظُّلَمُ
এই তো হিদায়াতকারী মুহাম্মদ, যাঁর হিদায়াতের নূরে
আমাদের থেকে মিটে গেছে সকল জুলুম ও অন্ধকার।
هَذَا الَّذِي قَدْ سَمَا فَوْقَ الْسَّمَا
إِلَى مَقَامِ عِزٍّ تَنَاهَتْ دُونَهُ الْأُمَمُ
ইনিই তিনি যিনি আসমানের ঊর্ধ্বে আরোহণ করেছেন
এমন এক সম্মানের মাকামে যার নিচে সমস্ত জাতি থমকে যায়।
يَا سَيِّدِي يَا رَسُولَ اللَّهْ يَا أَمَلِي
يَا مَنْ أَلُوذُ بِهِ إِنْ زَلَّتِ الْقَدَمُ
হে আমার সায়্যিদ, হে আল্লাহর রাসুল, হে আমার আশা-ভরসা
হে ঐ সত্তা যাঁর কাছে আশ্রয় চাই যদি আমার পদস্খলন ঘটে।
بِكَ اهْتَدَيْتُ إِلَى الْإِيمَانِ فَاتَّصَلَتْ
بِذَاكَ عِنْدِي مِنْ أَفْضَالِكَ الْنِّعَمُ
আপনার মাধ্যমেই পেয়েছি ঈমানের দিশা, আর এভাবেই সিক্ত হয়েছি
আপনার কৃপায় বর্ষিত আমার প্রতি সকল নিআমতে।
صَلَّى عَلَيْكَ إِلَهُ الْخَلْقِ مَا سَجَعَتْ
وَرْقٌ وَمَا هَطَلَتْ مِنْ سُحْبِهَا دِيَمُ
সৃষ্টির ইলাহ আপনার ওপর দরুদ বর্ষণ করুন যতদিন
কপোতদল কুজন করে আর মেঘমালা হতে ঝরে অবিরল বারিধারা।