شَهْرُ الرَّبِيع وَافَانَا
The Month of Rabiʿ Is Upon Us
Bn
شَهْرُ الرَّبِيع وَافَانَا
أَقْبَلْ عَلَيْنَا وَهَنَّانَا
রবিউল আউয়াল মাস আমাদের মাঝে এসেছে
আমাদের দ্বারে উপস্থিত হয়ে আমাদের ধন্য করেছে
بِهِ أَتَانَا رَسُولُ الله
لِلدِّينِ حَقًّا هَدَانَا
এই মাসেই এসেছেন আল্লাহর রাসূল
যিনি সত্য দ্বীনের পথে আমাদের দিশা দিয়েছেন
شَهْرٌ بِهِ جَاءَ الرَّسُولْ
الْهَاشِمِي بَابُ الْوُصُولْ
এক মাস যাতে এসেছেন সেই রাসূল
হাশেমী বংশোদ্ভূত, যিনি পরম সান্নিধ্যের তোরণ
بِقُدُومِهِ نِلْنَا الْقَبُولْ
سُبْحَانَ مَنْ قَدْ أَعْطَانَا
তাঁর আগমনে আমরা কবুলিয়াত প্রাপ্ত হয়েছি
পবিত্র সেই সত্তা যিনি আমাদের তা দান করেছেন
شَهْرٌ بِهِ نِلْنَا الْهُدَىٰ
وَبِهِ انْجَلَى عَنَّا الرَّدَى
এ মাসেই আমরা হেদায়েত প্রাপ্ত হয়েছি
আর এর মাধ্যমেই আমাদের ধ্বংস ও অমঙ্গল কেটে গেছে
بِجَمَالِهِ لَمَّا بَدَى
مِنْ كُلِّ خَطْبٍ نَجَّانَا
যখনই তাঁর রূপের মহিমা প্রকাশিত হলো
সকল বিপদ-আপদ থেকে তিনি আমাদের নাজাত দিলেন
يَا رَبِّ صَلِّ يَا سَلَامْ
عَلَى النَّبِي مَاحِي الظَّلَامْ
হে আমার প্রতিপালক, হে শান্তিদাতা, রহমত বর্ষণ করুন
সেই নবীর ওপর যিনি অন্ধকারের বিনাশকারী
وَالْآلِ وَالصَّحْبِ الْكِرَامْ
مَا فِيْهِ شَادٍ غَنَّانَا
আর তাঁর সম্মানিত পরিবার ও সাহাবীদের ওপর
যতদিন এই মাসে কোনো গুণকীর্তনকারী তাঁর মহিমা গাইবে