طَابَ لِي خَلْعُ عِذَارِي
আমার স্বেচ্ছাচারিতাই আমার জন্য শোভন।
Bn
طَابَ لِي خَلْعُ عِذَارِي
فِي هَوَى الْبَدْرِ الْتَّمَامْ
পূর্ণ চাঁদের অনুরাগে লোকলজ্জা ত্যাগ করাই আমার তরে শোভন
সেই পূর্ণিমা-শশধরের প্রেমে আমি বিভোর
بِافْتِقَارِي وَانْكِسَارِي
أَرْتَجِيْ نَيْلَ الْمَرَامْ
আমার বিনয় আর হৃদয়ের দীনতায়
আমি আমার কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জনের আশা রাখি
يَا عَذُوْلِي لَا تَلُمْنِي
مَا عَلَى الْعَاشِقُ مَلَامْ
ওহে আমার নিন্দুক, আমায় তিরস্কার করো না
প্রেমিকের ওপর কোনো নিন্দার অবকাশ নেই
اُدْنُ مِنِّي وَارْوِ عَنِّيْ
أَنَا فِي الْعِشْقِ إِمَامْ
আমার নিকটে এসো এবং আমার কথা বর্ণনা করো
কারণ আমিই প্রেমের রাজ্যের একজন ইমাম
خَمْرَةُ الْأَحْبَابِ تُجْلَ
هِيَ حِلٌّ لَا حَرَامْ
প্রিয়জনদের সেই প্রেমসুধা আজ পরিবেশিত হচ্ছে
যা পবিত্র ও বৈধ, মোটেও নিষিদ্ধ নয়
مِنْ عُيُونِ الْعِيْنِ تُمْلَى
صَانَهَا الْبَرُّ الْسَّلَامْ
নয়ন-ঝরনা থেকে সেই সুধা পূর্ণ করা হয়
পরম দয়াময় ও শান্তিদাতা রব যা রক্ষা করেন
يَا أَخَا الْأَشْوَاقِ يَمِّمْ
سَيِّدَ الْرُّسْلِ الْكِرَامْ
হে ব্যাকুল হৃদয়ের সাথী, তুমি যাত্রা করো
সম্মানিত সকল রাসূলের সরদারের পানে
وَاغْنَمِ الْذِّكْرَ وَزَمْزِمْ
بِصَلَاةٍ مَعْ سَلَامْ
জিকিরের সুযোগ লুফে নাও আর গুনগুন করো
তাঁর প্রতি অজস্র দরুদ ও সালামের তানে
لِحَبِيْبِ الله أَحْمَدْ
كُلَّمَا جَنَّ الْظَّلَامْ
আল্লাহর প্রিয় হাবীব আহমদের তরে এই নিবেদন
যখনই রজনীর নিবিড় আঁধার ঘনিয়ে আসে
كُلُّ مَنْ وَالَاهُ يَسْعَدْ
وَيَنَالْ حُسْنَ الْخِتَامْ
যে তাঁকে ভালোবাসবে সেই হবে মহা সৌভাগ্যবান
আর লাভ করবে সুন্দর ও কল্যাণময় এক পরিণাম