حَيُّوا الْهَادِي بِأَجْمَلَ ذِكْرَى
সুন্দরতম স্মরণে হাদিকে অভিবাদন জানাও
Bn
حَيُّوا الْهَادِي بِأَجْمَلَ ذِكْرَى
صَلُّوا مَعَنَا يَا حُضَّارْ
সুন্দরতম স্মরণে সেই পথপ্রদর্শককে অভিবাদন জানাও,
হে উপস্থিত সকলে, আমাদের সাথে দরুদ পাঠ করো
فَهُوَ عِمَادِي يَوْمَ الْمَعَادِ
نَبِيُّنَا طٰهَ الْمُخْتَارْ
কারণ হাশরের ময়দানে তিনিই আমার বড় ভরসা,
আমাদের নবী তাহা, সেই মনোনীত জন
صَلُّوا مَعَنَا
আমাদের সাথে দরুদ পাঠ করো
هٰذَا الَّذِي سَرَى لَيْلًا
ثُمَّ دَنَا فَتَدَلَّى
তিঁনিই সেই সত্তা যিনি এক রজনীতে ভ্রমণ করেছিলেন,
অতঃপর নিকটবর্তী হলেন ও আরও কাছে আসলেন,
وَهُوَ بِالْأُفُقِ الْأَعْلَى
حَبَاهُ الْوَاحِدُ الْسَّتَّارْ
যখন তিনি ছিলেন সর্বোচ্চ দিগন্তে,
সেই অদ্বিতীয় গোপনকারী সত্তা তাঁকে অনুগ্রহে ধন্য করলেন
فَهُوَ عِمَادِي يَوْمَ الْمَعَادِ
نَبِيُّنَا طٰهَ الْمُخْتَارْ
কারণ হাশরের ময়দানে তিনিই আমার বড় ভরসা,
আমাদের নবী তাহা, সেই মনোনীত জন
صَلُّوا مَعَنَا
আমাদের সাথে দরুদ পাঠ করো
عَلَى الْعَرْشِ رَقَى الْجَمِيلْ
وَكَلَّمَهُ الْمَوْلَى الْجَلِيلْ
সেই রূপময় সত্তা আরশে আরোহণ করলেন,
আর মহান অধিপতি তাঁর সাথে কথা বললেন
وَقَالَ أَبْشِرْ يَا خَلِيلْ
شَفَاعَتُكَ لِمَنْ تَخْتَارْ
তিনি বললেন, “সুসংবাদ গ্রহণ করো হে প্রিয় বন্ধু,
তোমার সুপারিশ তাদেরই জন্য যাদের তুমি বেছে নেবে।”
فَهُوَ عِمَادِي يَوْمَ الْمَعَادِ
نَبِيُّنَا طٰهَ الْمُخْتَارْ
কারণ হাশরের ময়দানে তিনিই আমার বড় ভরসা,
আমাদের নবী তাহা, সেই মনোনীত জন
صَلُّوا مَعَنَا
আমাদের সাথে দরুদ পাঠ করো
صَلَّى مَوْلَانَا عَلَيْهْ
وَالْآلِ وَالصَّحْبِ لَدَيْهْ
আমাদের প্রভু তাঁর ওপর রহমত বর্ষণ করুন,
এবং তাঁর পরিবার ও পার্শ্ববর্তী সাহাবীদের ওপর
مَنْ جَاهَدُوا بَيْنَ يَدَيْهْ
وَنَوَّرُوا لَنَا الْأَفْكَارْ
যাঁরা তাঁর সম্মুখে সংগ্রাম করেছিলেন,
আর আমাদের তরে চেতনাকে আলোকিত করেছিলেন
فَهُوَ عِمَادِي يَوْمَ الْمَعَادِ
نَبِيُّنَا طٰهَ الْمُخْتَارْ
কারণ হাশরের ময়দানে তিনিই আমার বড় ভরসা,
আমাদের নবী তাহা, সেই মনোনীত জন
صَلُّوا مَعَنَا
আমাদের সাথে দরুদ পাঠ করো