وَاصَلُونِي بَعْدَ بُعْدِي
আমার বিচ্ছেদের পর তারা আমাকে মিলন দান করেছেন
Bn
وَاصَلُونِي بَعْدَ بُعْدِي
وَرَعُوا سَالِفَ عَهْدِي
বিরহের পর তাঁরা আমায় মিলনে ধন্য করলেন
এবং রক্ষা করলেন আমার অতীত প্রতিশ্রুতি
وَعلَى رَغْمِ الْحَسُودِ
أَنْجَزُوا بِالْوَصْلِ وَعْدِي
হিংুটেদের উপেক্ষা করে
মিলনের মাধ্যমে তাঁরা পূর্ণ করলেন আমার অঙ্গীকার
يَا سُرُورْي بالَّتدَاني
يَا هَنَا حَظِّي وَسَعْدِي
এই সান্নিধ্যে কী যে আনন্দ আমার!
হে আমার পরম সৌভাগ্য ও শুভলগন!
جَادَ لِي بَدْرِي بِوَصْلِ
يا هَنَائِي نِلْتُ قَصْدِي
আমার পূর্ণিমা চাঁদ আমায় মিলন দানে উদার হলেন
আহা কী সুখ, আমি পৌঁছে গেছি মোর গন্তব্যে
فَاجْتَمِعْ يَا مَاءَ عَيْني
وانْطَفِي يَا نَارَ وَجْدِي
ওগো নয়নবারি, তবে আজ ঝরো আনন্দে
আর ওগো বিরহ-অনল, তুমি এবার নিভে যাও
أَنَا فِي لَيْلَةِ أُنْسِي
قَدْ صَفَا مَوْرِدُ وِرْدِي
আমি আজ নিবিড় সান্নিধ্যের রজনীতে
নির্মল হয়েছে মোর আধ্যাত্মিক সুধার প্রস্রবণ
وَتَناولْتُ كُؤُوسي
بَين رَيْحَانٍ وَوَرْدِ
আমি তুলে নিয়েছি আমার প্রেমের পেয়ালা
সুগন্ধি তুলসী আর গোলাপের সৌরভে
مِنْ يَدَيْ حُلْوِ الْتثَنيِّ
فَاتِنٍ أَهْيَفِ قَدِّ
মনোহর ভঙ্গিমায় চলা সেই হাতের থেকে
সেই মোহনীয় আর সুঠাম তনুর সান্নিধ্যে
تَارَةً يُنْشِدُ خُذْ كَاسِي
وَطَوْراً هَاكَ خَدِّي
কখনো সে গেয়ে ওঠে, "নাও মোর পেয়ালা"
আবার কখনো বলে, "এই নাও মোর কপোল"
إِنْ أَقُلْ يَا أَلْفَ مَوْلَى
قَالَ لِي يَا أَلْفَ عَبْدِي
আমি যদি ডাকি "ওগো সহস্র গুণের প্রভু"
তিনি আমায় বলেন "ওগো মোর সহস্র গুণের দাস"
أَوْ سَقَى الْمَمْزُوجَ غَيْرِي
خَصَّنِي بالْصِّرْفِ وَحْدِي
অন্যদের যদি তিনি মিশ্রিত পানীয় দেন
তবে কেবল আমাকেই দিলেন বিশুদ্ধ অমিশ্রিত সুধা
في هَوَاهُ دَعْ مَلاَمِي
وَاطْرِحْ غَييِّ وَرُشْدِي
তাঁর প্রেমে আমায় তিরস্কার করা ছাড়ো
আর ছুড়ে ফেলো মোর ভুল আর সঠিকের বিচার
نَارُ وَجْدِي في هَوَاهُ
كَنَعِيمِ الْخُلدِ عِنْدِي
তাঁর প্রেমে মোর এই বিরহ-অনল
যেন আমার কাছে জান্নাতের চিরস্থায়ী সুখ