ْيَاجَمَالُه
Oh, How Beautiful He Is!
Bn
آه يَا جَمَالُه يَا جَمَالُهْ
سِيدْنَا النَّبِى يَا جَمَالُهْ
আহ! কী তাঁর রূপের মাধুর্য, কী তাঁর রূপের মাধুর্য!
আহ! কী তাঁর রূপের মাধুর্য, কী তাঁর রূপের মাধুর্য!
سِيدْنَا النَّبِى يَا جَمَالُهْ
আমাদের সরওয়ার নবী, কী তাঁর রূপের শোভা!
كَحِيلُ الطَّرْفِ حَبِيبِي لَوْ تَرَاهُ
ضَحُوكُ السِّنِّ لِلْعَاشِقِ رَمَاهُ
সুরমা-আঁকা আঁখি আমার প্রিয়তমের, যদি তুমি তাঁকে দেখতে পেতে!
তাঁর মিষ্ট হাসি আশিককে প্রেমের ব্যাকুলতায় আচ্ছন্ন করে
بَهِيُّ الطَّلْعَةْ فَالْمَوْلَى اصْطَفَاهُ
وَكُلُّ الْخَلْقِ أَنَارَ بِنُورِ طه
জ্যোতির্ময় অবয়ব তাঁর, মওলা নিজেই তাঁকে মনোনীত করেছেন
আর সকল সৃষ্টি আলোকিত হয়েছে ত্বহা (সা.)-এর নূরে
وَلَا ظِلُّ لَهُ بَلْ كَانَ نُوْرَا
تَنَالَ الشَّمْسُ مِنْهُ هُوَ الْبُدُوْرَ
তাঁর কোনো ছায়া ছিল না, বরং তিনি ছিলেন এক নূর
সূর্য তাঁর থেকেই দীপ্তি নেয়, আর তিনি তো পূর্ণিমার চাঁদ
وَلَمْ يَكُنِ الْهُدَى لَوْلَاهُ ظُهُوْرَا
وَ كُلُّ الْكَوْنِ أَنَارَ بِنُوْرِ طَــــــهَ
তিনি না থাকলে হেদায়েতের পথ কখনোই উন্মোচিত হতো না
আর নিখিল বিশ্ব আলোকিত হয়েছে ত্বহা (সা.)-এর নূরে
وَكَفُّ الْمُصْطَفَى كَالْوَرْدِ نَادِى
وَعِطْرُهَا يَبْقَى إِذَا مَسَّتْ أَيَادِى
মুস্তাফা (সা.)-এর করতল সতেজ শিশিরসিক্ত গোলাপের ন্যায়
যা স্পর্শ করলে হাতে তার সুবাস লেগে থাকে চিরকাল
وَعَمَّ نَوَالُهَا كُلَّ الْعِبَادِ
حَبِيبُ اللهِ يَا خَيْرَ الْبَرَايَا
তাঁর অসীম বদান্যতা সকল বান্দার মাঝে ছড়িয়ে পড়েছে
হে আল্লাহর হাবীব, হে সৃষ্টির সর্বশ্রেষ্ঠ সত্তা!
وَرِيقُ الْمُصْطَفَى يَشْفِي الْعَلِيلَ
وَعَيْنُ قَتَادَةَ خُذْهَا دَلِيلًا
মুস্তাফা (সা.)-এর লালা মোবারক অসুস্থকে নিরাময় দান করে
কাতাদা (রা.)-এর চোখের অলৌকিকত্বই এর প্রমাণ
تَفَلَ فِي الْبِئْرِ أَضْحَتْ سَلْسَبِيلًا
وَصَارَ لِصَحْبِهِ شَهْدًا مُدَامًا
তিনি কূপে থুতু দিলেন আর তা সুমিষ্ট প্রস্রবণ হয়ে গেল
আর তাঁর সাহাবীদের জন্য তা হলো মধুর ন্যায় সদাপ্রবাহমান