بَادِرْ لَقَدْ فَاتَتْكَ الْغَنَائِمْ
ত্বরিত হও! গনীমত তো তোমার হাতছাড়া হয়ে গিয়েছে।
Bn
بَادِرْ لَقَدْ فَاتَتْكَ الْغَنَائِمْ
تَقَاسَمُوهَا وَأَنْتَ نَائِمْ
ত্বরা করো! গণিমত তো তোমার হাতছাড়া হয়ে গেল
তারা তা বণ্টন করে নিল আর তুমি ঘুমে মগ্ন রইলে
وَلَوْ رَأَيْتَ الَّذِينَ فَازُوا
نُحْتَ كَمَا نَاحَتِ الْحَمَائِمْ
যারা সফল হয়েছে তাদের যদি তুমি দেখতে
তবে ঘুঘুর মতো তুমিও বিলাপ করতে
إِنْ رُمْتَ أَلَّا تَكُونَ نَادِمْ
قُمْ لِحَبِيبِ الْقُلُوبِ لَازِمْ
যদি তুমি অনুতপ্ত হতে না চাও
তবে ওঠো এবং অন্তরের প্রিয়তমকে আঁকড়ে ধরো
وَلَازِمِ الْبَابَ يَا مُعْنَّى
إِنَّ الْسَّعِيدَ الَّذِي يُلَازِمْ
হে ক্লিষ্ট আত্মা, এই দুয়ার আঁকড়ে পড়ে থাকো
নিশ্চয়ই সেই ভাগ্যবান যে অবিচল থাকে
مَنْ لَازِمَ الْبَابَ نَالَ قُرْبا
وَفَازَ بِالْأَجْرِ وَالْغَنَائِمْ
যে এই দুয়ারে অবিচল থাকে সে নৈকট্য লাভ করে
আর পুরস্কার ও গণিমত নিয়ে সে সফল হয়
وَلَا تَنَمْ سَاعَةَ الْتَّجَلِّي
فَلَيْسَ يَحْظَى بِالْأَجْرِ نَائِمْ
ঐশ্বরিক নূরের প্রকাশের ক্ষণে ঘুমিয়ে থেকো না
কেননা ঘুমন্ত ব্যক্তি পুরস্কার লাভে ধন্য হয় না
قَدْ جَرَحَتْ قَلْبِيَ الْخَطَايَا
وَلَسْتُ أَلْقَى لَهَا مَرَاهِمْ
পাপরাশি আমার অন্তরকে ক্ষতবিক্ষত করেছে
আর এর জন্য কোনো নিরাময় আমি খুঁজে পাচ্ছি না
سِوَى الْرِّضَا مِنْكَ يَا إِلَهِي
يَا وَاسِعَ الْجُودِ وَالْمَكَارِمْ
হে আমার ইলাহ, আপনার সন্তুষ্টি ব্যতীত
হে অসীম বদান্যতা ও মহানুভবতার অধিকারী
وَقَدْ تَوَسَّلْنَا يَا إِلَهِي
بِسَيِّدِ الْعَرَبِ وَالْأَعَاجِمْ
হে আমার মাবুদ, আমরা আপনার সমীপে অসিলা ধরেছি
আরব ও অনারবদের মহান সরদারের মাধ্যমে
نَبِيِّنَا الْمُصْطَفَى الْتِّهَامِي
مَنْ جَاءَ لِلْأَنْبِيَاءِ خَاتَمْ
আমাদের নবী মুস্তফা তিহামি
যিনি সকল নবীদের মোহর হিসেবে এসেছেন