صَلَّى عَلَيْكَ اللَّهُ يَا عَدْنَانِ
হে আদনান, তোমার ওপর আল্লাহর রহমত বর্ষিত হোক।
Bn
صَلَّى عَلَيْكَ اللَّهُ يَا عَدْنَانِ
يَا مُصْطَفَى يَا صَفْوَةَ الْرَّحْمَٰنِ
আপনার ওপর আল্লাহর রহমত বর্ষিত হোক হে আদনান-বংশধর
হে মুস্তফা, হে দয়াময় আল্লাহর মনোনীত শ্রেষ্ঠ
الْحَمْدُ لِلَّهِ الَّذِي أَعْطَانِي
هَذَا الْغُلَامَ الْطَّيِّبَ الْأَرْدَانِ
সকল প্রশংসা আল্লাহর যিনি আমাকে দান করেছেন
পুত-পবিত্র স্বভাবের এই শিশু সন্তানকে
قَدْ سَادَ فِي الْمَهْدِ عَلَى الْغِلْمَانِ
أُعِيذُهُ بِالْبَيْتِ ذِي الْأَرْكَانِ
সে দোলনাতেই অন্য শিশুদের ওপর শ্রেষ্ঠত্ব লাভ করেছে
আমি তাকে স্তম্ভবিশিষ্ট (কা’বা) গৃহের আশ্রয়ে সঁপে দিচ্ছি
حَتَّى أَرَاهُ بَالِغَ الْبُنْيَانِ
أَنْتَ الَّذِي سُمِّيتَ فِي الْقُرْآنِ
যতক্ষণ না তাকে আমি পূর্ণ বয়সে উপনীত দেখি
আপনিই সেই জন যাঁর নাম পবিত্র কোরআনে বর্ণিত হয়েছে
أَحْمَدُ مَكْتُوبٌ عَلَى الْجِنَانِ
صَلَّى عَلَيْكَ اللَّهُ فِي الْأَحْيَانْ
জান্নাতের দ্বারে ‘আহমাদ’ নাম লিখিত আছে
আপনার ওপর আল্লাহর রহমত বর্ষিত হোক সর্বক্ষণ
أَحْمَدُهُ فِي الْسِّرِّ وَالْإِعَلْأَنِ
حَقًّا عَلَى الْإِسْلَامِ وَالْإِيمَانِ
আমি গোপনে ও প্রকাশ্যে তাঁরই প্রশংসা করি
ইসলাম ও ঈমানের প্রকৃত সত্যের তাগিদে
يَا رَبَّنَا بِالْمُصْطَفَى الْعَدْنَانِ
اغْفِرْ ذُنُوبِي ثُمَّ أَصْلِحْ شَأْنِي
হে আমাদের প্রতিপালক! আদনানি মুস্তফার উসিলায়
আমার পাপসমূহ ক্ষমা করুন এবং আমার অবস্থাকে সংশোধন করুন