لِغَيْرِ جَمَالِكُمْ نَظَرِي حَرَامُ
তোমাদের সৌন্দর্য ব্যতীত অন্যের প্রতি আমার দৃষ্টি হারাম।
Bn
لِغَيْرِ جَمَالِكُمْ نَظَرِي حَرَامُ
وَغَيْرُ كَلَامُكُمْ عِنْدِي كِلَامُ
তোমাদের সৌন্দর্য ছাড়া অন্য কিছু দেখা আমার তরে নিষিদ্ধ
তোমাদের কথা ছাড়া অন্য সব বাক্যই আমার নিকট অসার
وَعُمْرُ الْنَّسْرِ مِنْكُمْ بَعْضُ يَوْمٍ
وَسَاعَةُ غَيْرِكُمْ عَامٌ فَعَامُ
তোমাদের সাথে ঈগলের দীর্ঘ জীবন যেন দিনের এক ক্ষণ মাত্র
অন্যদের সাথে কাটানো একটি মুহূর্ত বছরের পর বছর সম
وَصَبْرِي عَنْكُمُ شَيْءٌ مُحَالٌ
وَمَا لِي قَاتِلٌ إِلَّا الْفِطَامُ
তোমাদের বিরহে ধৈর্য ধারণ করা আমার পক্ষে অসম্ভব
এই বিচ্ছেদ ছাড়া আমার আর কোনো ঘাতক নেই
إِذَا عَايَنْتُكُمْ زَالَتْ هُمُومِيْ
وَإِنْ غِبْتُمْ دَنَا مِنِّيْ الْحِمَامُ
যখন তোমাদের দর্শন পাই, আমার সকল বিষাদ দূর হয়
আর তোমরা অদৃশ্য হলে মৃত্যু আমার সন্নিকটে আসে
أَوَدُّ بِأَنْ أَكُونَ لَكُمْ جَلِيسًا
وَتُنْصَبَ لِي بِرَبْعِكُمُ خِيَامُ
আমি তোমাদের সান্নিধ্যে বসার বড়ই আকাঙ্ক্ষা করি
যেন তোমাদেরই আঙিনায় আমার তাঁবু খাটানো হয়
فَدَاوُوا بِالْوِصَالِ مَرِيضَ هَجْرٍ
يَهِيمُ بِكُمْ إِذَا سَجَعَ الْحَمَامُ
মিলনের সুধায় এই বিরহ-কাতর রুগ্ন হৃদয়ের চিকিৎসা করো
ঘুঘুর কূজনে যে তোমাদের প্রেমে মাতোয়ারা হয়ে ওঠে
حَدِيثُ غَرَامِهِ فِيكُمْ قَدِيمٌ
وَمَلْبَسُهُ مِنَ الْحُبِّ الْسِّقَامُ
তোমাদের প্রতি তার অনুরাগের উপাখ্যান অতি প্রাচীন
আর প্রেমের দহনে তার পরিধেয় বস্ত্র হলো এই রুগ্নতা
فَأَنْتُمْ فِي الْأُصُولِ أَجَلُّ أَصْلٍ
إِذَا شِئْتُمْ تَحَصَّلَ لِي الْمَرَامُ
মূল সত্তার মাঝে তোমরাই হলে মহানতম মূল
তোমরা ইচ্ছা করলেই আমার সকল অভিপ্রায় পূর্ণ হয়
بِكُمْ صَعْبُ الْأُمُورِ يَعُودُ سَهْلًا
فَبِالْإِحْسَانِ جُودُوا يَا كِرَامُ
তোমাদের অসিলায় কঠিন বিষয়ও অতি সহজ হয়ে যায়
হে মহানুভবগণ, তোমাদের বদান্যতা ও করুণা দান করো
وَلَيْسَ سِوَاكُمُ لِلْجُودِ أَهْلًا
فَكَيْفَ نَزِيلُ سُوحِكُمُ يُضَامُ
তোমাদের ছাড়া মহানুভবতার যোগ্য আর কেউ নেই
তবে তোমাদের দ্বারের আশ্রয়প্রার্থী কীভাবে বঞ্চিত হতে পারে?